মাচায় তরমুজ চাষে হাসি আনছার আলীর
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৬ মে, ২০২৪ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
মাচায় তরমুজ চাষের চ্যালেঞ্জ নিয়েছিলেন দিনাজপুরের বিরলের চাষি আনছার আলী। আর প্রথমবারেই এসেছে সাফল্য। এখন তার মাচায় ঝুলছে লাখ টাকার তরমুজ।
বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের বাসিন্দা আনছার আলী । স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করবেন বলে আশা করেন তিনি।
আনছার আলী জানান, রাজারামপুর গ্রামের ২০ শতাংশ জমিতে পরীক্ষামূলক তরমুজ চাষ করেছেন তিনি। গত মার্চের প্রথম সপ্তাহে জমিতে কয়েক জাতের তরমুজের বীজ বপন করেন। এর মধ্যে রয়েছে রঙ্গীলা ও মারসেলো জাতের তরমুজ। ১২-১৪ দিন পর তরমুজ ওঠানো শুরু করবেন। রাজধানী ঢাকা, সিলেট, ভৈরবসহ বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা তরমুজ কেনার জন্য যোগাযোগ করছেন বলে জানান তিনি।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এ ধরনের তরমুজ চাষ পরিবেশবান্ধব। কারণ কমপক্ষে ৫০ ভাগ সার ও কীটনাশকের ব্যবহার কম লাগে এতে। প্রচলিত পদ্ধতিতে জমিতে পাঁচ-ছয়বার সেচ দিতে হয়, সেখানে এই পদ্ধতিতে মাত্র দুবার সেচ দেওয়াই যথেষ্ট।
এ ধরনের চাষে তরমুজ বীজের চারা গজানোর পর মাচা তৈরি করে বাঁশের খুঁটি দিয়ে মাচায় চারা দিতে হয়।
স্থানীয় এলাকাবাসী একরামুল ইসলাম বলেন, ‘তরমুজ চাষ এলাকায় এই প্রথম। আনছার আলীর তরমুজ দেখতে অনেকেই ভিড় করছেন। মাচায় তরমুজ চাষ দেখে এলাকার অনেক চাষি উদ্বুদ্ধ হয়েছেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম বলেন, এখানকার মাটি ও আবহাওয়া তরমুজ চাষের জন্য খুবই উপযোগী। ভবিষ্যতে অনেক কৃষকই তরমুজ চাষ করবেন। কৃষকদের বিভিন্ন রকম পরামর্শ প্রদান করা হচ্ছে এ ব্যাপার।
তিনি আরও বলেন, বিরল উপজেলায় ৩ হেক্টর জমিতে প্রথমবারের মতো মাচায় তরমুজ চাষ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বাংলাদেশ সীমান্তে কোনো বর্বরতা মেনে নেয়া হবে না’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসেম্বরে পরীক্ষায় বসতে নারাজ শিক্ষার্থীরা, জানুয়ারি-এপ্রিলের প্রস্তাব
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভিসা বন্ড ও সিকিউরিটি ডিপোজিট বিদেশে পাঠানোর অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘পদ্মা ব্যারাজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোবাইল টাওয়ারের বিকিরণ ঝুঁকি: পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপত্তাহীনতায় আশ্রয়ণ প্রকল্পে বাস করা দায়
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাসের ব্যবধানে বেড়েছে ৫০ টাকা, ডিমের ডজন দেড়শ ছাড়ালো
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)