মাগুরায় কর্মসৃজনের ৫১টি প্রকল্পে নয়ছয়
, ২৭ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৫ জুন, ২০২৪ খ্রি:, ২২ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
মাগুরার মহম্মদপুর উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় দ্বিতীয় পর্যায়ের ৫১টি প্রকল্পের কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পে হাজিরা খাতা না থাকা, কম শ্রমিকের উপস্থিতিসহ কাজের মান নিয়েও উঠেছে প্রশ্ন। আবার যে রাস্তায় প্রকল্প গ্রহণের প্রয়োজন নেই, সে রকম রাস্তাতেও প্রকল্প নেওয়া হয়েছে। সম্প্রতি উপজেলার আট ইউনিয়নের প্রকল্প এলাকা ঘুরে এমন অনিয়মের চিত্র পাওয়া গেছে। সরেজমিনেও প্রকল্প বাস্তবায়নসংক্রান্ত তথ্যসংবলিত কোনো সাইনবোর্ডের দেখা মেলেনি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য, চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজশে এ অনিয়ম হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা বলছেন, এতে সরকারের বিপুল পরিমাণ অর্থের সুফল থেকে উপজেলার মানুষ বঞ্চিত হচ্ছে। অনিয়ম খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন রাস্তায় মাটি ভরাটের জন্য সপ্তাহে ছয় দিন (শনি থেকে বৃহস্পতিবার) দৈনিক ৪০০ টাকা মজুরিতে শ্রমিকদের সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত মোট সাত ঘণ্টা কাজ করার কথা থাকলেও তা মানা হচ্ছে না। মেলে নানান অনিয়ম ও অসংগতি।
সদর ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের বাড়ি থেকে (বাঁওড়ের ধার) তেলিপুকুর তোতা মিয়ার বাড়ি পর্যন্ত মাটির রাস্তা সংস্কার প্রকল্পের কাজে ৬১ জন (নারী ও পুরুষ) শ্রমিকের কাজ করার কথা। কিন্তু সেখানে পাওয়া গেছে মাত্র ২৪ জনকে। ৩৭ জন শ্রমিক ছিলেন অনুপস্থিত।
এ বিষয়ে ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি পলাশ মন্ডল বলেন, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার চলমান কর্মসূচি দেখভাল বা তদারকির কথা। বিষয়টি জেনেছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)