মহিলা ছাহাবী উনাদের জীবনী মুবারক:
৮২। হযরত ক্বায়লা বিনতে মাখরামা আত-তামীমিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
একজন সম্মানিতা ছাহাবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। উনার আহাল বা স্বামীর নাম হাবিব ইবনে আযহার। হযরত ক্বায়লা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার গর্ভে উনার কয়েকজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। দ্বীন ইসলামের প্রথম দিকে হাবিব ইবনে আযহার ইনতিকাল করলেন, উনার ভ্রাতা আছওয়াব ইবনে আযহার হযরত ক্বায়লা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার নিকট হতে কন্যাদেরকে কেড়ে নেয়। হযরত ক্বায়লা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি সম্মানিত দ্বীন ইসলামের প্রথম দিকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাক্ষাত লাভের জন্য মদীনা শরীফ অভিমুখে রওয়ানা হন। উনার হিজরতের ঘটনা তিনি নিজেই বর্ণনা করেন-
আমার আহাল বা স্বামীর ইনতিকালের পর উনার ভাই যখন আমার কন্যাদেরকে কেড়ে নিল তখন আমি পবিত্র মদীনা শরীফের পথে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাক্ষাত মুবারক লাভের আশায় রওয়ানা হলাম। তখন দ্বীন ইসলামের প্রাথমিক যুগ। আমার সর্বকনিষ্ঠা কন্যার নাম জুয়ায়রিয়া। আমাকে বিদায় নিতে দেখে সে চিৎকার জুড়ে দিল। বাধ্য হয়ে তাকে সঙ্গে নিলাম। সঙ্গে তার লালন-পালনের দায়িত্বে ন্যস্ত আল-হুদায়বাও চলল। কিন্তু কিছুদূর অগ্রসর হতেই দেখি আছওয়াব নাঙ্গা তরবারী হস্তে আমাদের দিকে ধাবমান। নিকটে এসে সে তরবারী উত্তোলন করে বলল, আমার ভ্রাতুষ্পুত্রীকে দিয়ে দাও। নিরূপায় হয়ে আমি জুয়ায়রিয়াকে তার হাতে অর্পন করলাম। সে তাকে নিয়ে প্রস্থান করল। আমি মনকে এই বলে প্রবোধ দিলাম যে, আছওয়াবই তো এই মেয়ের সর্বাধিক নিকটতম আত্মীয়।
অতঃপর আমি নিকটে আমার জনৈকা ভগিনীর বাড়ীতে উপস্থিত হলাম, যাতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছোহবত মুবারকে পৌঁছার একটি উপায় লাভ করতে পারি। আমার ভগিনীর আহাল (স্বামী) এক রাতে জনৈক মদীনা শরীফের যাত্রীর সংবাদ নিয়ে আসেন। উনার নাম ছিল হযরত হুরাইছ ইবনে হাস্সান আশ-শায়বানী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
বনু বকর ইবনে ওয়ায়েলের প্রতিনিধি হিসাবে তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট যাচ্ছিলেন। আমি আমার বোনের অনিচ্ছা সত্বেও অতি প্রত্যুষে বের হয়ে পড়লাম। সত্যিই তিনি একজন সৎ সফরসঙ্গী ছিলেন। এইভাবে আমরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট গিয়ে উপস্থিত হলাম। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সকলকে নিয়ে ফজরের নামায আদায় করছিলেন। তখন অন্ধকারে কাউকে চেনা যাচ্ছিল না। আমি একজন পুরুষের পার্শ্বে নামাযে সারিবদ্ধ হলাম। তখন তো আমি জাহিলী যুগের অতি কাছাকাছি ছিলাম। শরীয়তের হুকুম সম্পর্কে জ্ঞাত ছিলাম না।
পাশের লোকটি জিজ্ঞাসা করল, হে ব্যক্তি! আপনি কি পুরুষ না নারী? আমি বললাম, আমি একজন নারী। পাশের লোকটি ইহা শুনে চিৎকার করে বললেন, আপনি তো আমার নামায নষ্ট করে দিচ্ছেন। পিছনে নারীদের সারি আছে, সেখানে গিয়ে দাঁড়ান। আমি সেখানে গিয়ে দেখলাম, হুজরাসমূহের কাছাকাছি মহিলাদের কাতার। সেখানে আমি সকাল হওয়ার অপেক্ষায় অবস্থান করতে থাকলাম। সূর্যোদয়ের পর আমি আবার সম্মুখে অগ্রসর হলাম। দেখলাম চাদর পরিহিত এক সুমহান ব্যক্তিত্ব। মনে মনে ভাবলাম ইনিই মহান আল্লাহ পাক উনার সম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হবেন। (চলবে)
-আল্লামা সাঈদ আহমদ গজনভী।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।