মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জ (১২)
বোরকা পরিধান করে হাত ও মুখ খোলা রেখে ঘর থেকে বের হওয়া জাহিলী যুগের মহিলাদের কাজ- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
قَرنَ في بُيوتِكُنَّ وَلا تَبَرَّجنَ تَبَرُّجَ الجاهِلِيَّةِ الأولى
অর্থ: মহিলারা যেন তাদের ঘরের মধ্যেই অবস্থান করেন, জাহেলী যুগের মহিলাদের সাদৃশ্যতা অবলম্বন করে তারা যেন ঘর থেকে বের না হন। (পবিত্র সূরা আহযাব শরীফ : পবিত্র আয়াত শরীফ-৩৩)
চৌদ্দজন লোকের সাথে পর্দা করা ফরয এবং তাদের নিকট সৌন্দর্য প্রকাশ করার নিষেধাজ্ঞা ঘোষনা করে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَلا يُبْدِينَ زِينَتَهُنَّ......
অর্থাৎ মাহলারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে .....।
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে মহিলাদের জন্য তাদের অলংকারের ঝনঝনি পরপুরুষকে শুনানো, আহাল ও আহলিয়ার গোপন বিষয় সম্পর্কে জ্ঞান রাখে এমন বালকের সাথে দেখা সাক্ষাৎ করা হারাম করা হয়েছে। এবং পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে কাপড় বা বোকার উপর দিয়ে পর-নারীর শরীর বা দেহের গঠন অনুভব করা হারাম করা হয়েছে।
বলাবাহুল্য যে, মহিলাদের সৌন্দর্য প্রকাশের মূল কেন্দ্রবিন্দু হলো তাদের মুখ। মুখ খোলা রাখার দ্বারা যত ফেৎনা সংঘটিত হয়। পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে মহিলাদের জন্য তাদের অলংকারের ঝনঝনি পরপুরুষকে শুনানোর দ্বারা, আহাল ও আহলিয়ার গোপন বিষয় সম্পর্কে জ্ঞান রাখে এমন বালকের দ্বারা, কাপড় বা বোকার উপর দিয়ে পর-নারীর শরীর বা দেহের গঠন অনুভব করা ইত্যাদির দ্বারা এত ফেৎনা সংঘটিত হওয়ার সম্ভাবনা মোটেও নাই। যার দ্বারা চেহারা খোলা রাখার তুলনায় ফেৎনার আশংকা একবারেই কম, সেখানে ফেৎনার মূল কেন্দ্রবিন্দু মুখ ও হাত পর-পুরুষের সামনে খোলা রাখা জায়িয বলার অর্থ হলো, সরাসরি পবিত্র কুরআন শরীফ উনার আয়াত শরীফ উনাকেই মিথ্যা অর্থ ও অপব্যাখ্যা করা। যা স্পষ্ট কুফরী কাজ। তাই পরপুরুষ থেকে মুখ ও হাত ঢেকে রাখা অবশ্যই ফরয। অস্বিকার করা কুফরী।
-মুহম্মদ মুফীদ্বুর রহমান।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।