মহিলাদের জন্য সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৭)
মহিলাদের জন্য স্যালোয়ার পরিধান করা সুন্নত
হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَت كَرَّمَ اللهُ وَجْهَه عَلَيْهِ السَّلَام قَالَ كُنْتُ قَاعِدًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَقِيعِ فِي يَوْمٍ دَجِنٍ مَطِرٍ فَمَرَّتِ امْرَأَةٌ عَلَى حِمَارٍ مَعَهَا مَكَارٍ. فَهَوَتْ يَدُ الْحِمَارِ فِي وَهْدَةٍ مِنَ الْأَرْضِ. فَسَقَطَتِ الْمَرْأَةُ. فَأَعْرَضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهَا بِوَجْهِهِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. إِنَّهَا مُتَسَرْوِلَةٌ.فَقَالَ اللَّهُمَّ اغْفِرْ لِلْمُتَسَرْوِلَاتِ مِنْ أُمَّتِي ثَلَاثًا. يَا أَيُّهَا النَّاسُ اتَّخِذُوا السَّرَاوِيلَاتِ فَإِنَّهَا مِنْ أَسْتَرِ ثِيَابِكُمْ، وَحَصِّنُوا بِهَا نِسَاءَكُمْ إِذَا خَرَجْنَ-
অর্থ: হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত: তিনি বলেন, আমি একদা প্রবল বৃষ্টির দিনে বাক্বিয়ে’ গারক্বাদ নামক স্থানে মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে বসা ছিলাম। এমন সময় একজন মহিলা ছাহাবিয়্যাহ রদ্বিয়াল্লাহু তায়া’লা আনহা তিনি উনার গাধার উপর আরোহন করে সাথে কিছু মাল-ছামানা নিয়ে উঁচু-নিচু গর্ত বিশিষ্ট কর্দমাক্ত রাস্তায় দ্রুত চলতে ছিলেন। অতঃপর উনার গাধার সামনের একটি পা গর্তের মধ্যে আটকে গেলে তিনি হঠাৎ করে গাধার উপর থেকে যমীনে পরে গেলেন। তা দেখে মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার নূরুর রহমত (চেহারা) মুবারক অন্যদিকে ঘুরিয়ে নিলেন। উপস্থিত হযরত ছাহাবায়ে কিরাম রিদ্বওয়ানুল্লাহি তায়া’লা আলাইহিম উনারা বললেন, হে মহান আল্লাহ পাক উনার রসূল মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! নিশ্চয়ই এই মহিলাটি স্যালোয়ার পরিহিতা। একথা শুনে তিনি দোয়া মুবারক করলেন, হে মহান আল্লাহ পাক! আমার উম্মতগণ উনাদের মধ্যে যে সকল মহিলাগণ সম্মানিত স্যালোয়ার পরিধান করেন আপনি উনাদের প্রতি রহমত মুবারক নাযিল করুন। হে মানব সকল আপনারা স্যালোয়ার পরিধান করুন। কেননা, এটা পর্দা রক্ষায় অধিক উপযুক্ত পোশাক। এবং আপনাদের মহিলাগণ যখন প্রয়োজনে ঘর থেকে বের হবেন, তখন স্যালোয়ার পরিধান করার মাধ্যমে উনাদের ইযযত-আবরু রক্ষা করুন। (কানযুল উম্মাল-১৫/৪৬৩, আল-আদাবু লিল-বাইহাক্বী পৃষ্ঠা ২০৮, মাজমাউয যাওয়ায়িদ লিল-হাইছামী -৫/১২২, জামিউল আহাদীছ লিস-সুয়ূত্বী ৩১/৪৩১, মাশইয়াখাতু ইউসুফ ইবনে সুফইয়ান পৃ:৫৫)
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَت أَبِي هُرَيْرَةَ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْه فِي امْرَأَةٍ عَثَرَتْ بِهَا دَابَّتُهَا وَعَلَيْهَا سَرَاوِيلُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: رَحِمَ اللَّهُ الْمُتَسَرْوِلَاتِ-
অর্থ: হযরত আবূ হুরাইরা রদ্বিয়াল্লাহু তায়া’লা আনহু উনার থেকে বর্ণিত: তিনি বলেন, একটি চতুষ্পদ জন্তুর উপর আরোহী একজন মহিলা ছাহাবিয়্যাহ রদ্বিয়াল্লাহু তায়া’লা আনহা তিনি উনার বাহন থেকে যমীনে ছটকে পরে গেলো। যার পরিধানে ছিল স্যালোয়ার। তা শুনে মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তিনি দোয়া মুবারক করলেন, হে মহান আল্লাহ পাক! যে সকল মহিলাগণ সম্মানিত স্যালোয়ার পরিধান করেন আপনি উনাদের প্রতি রহমত মুবারক নাযিল করুন। (আল-আদাবু লিল-বাইহাক্বী: পৃ: ২৪০)
ফাতওয়ায়ে আলমগীরী চতুর্থ খ-ে উল্লেখ রয়েছে-
لُبْسُ السَّرَابِيْلِ سُنَّةٌ وَ هُوَ مِنْ اَسْتُرِ الثِّيَابِ لِلرِّجَالِ
وَالنِّسَاءِ كَذَا فِى الْغَرَائِبْ-
অর্থ: গারায়িব নামক কিতাবে রয়েছে, স্যালোয়ার পরিধান করা পুরুষ মহিলা উভয়ের জন্য পবিত্র সুন্নত। অর্থাৎ সুন্নতে ছাহাবা।
-মুহম্মদ মুফীদ্বুর রহমান।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।