মহিলাদের জন্য সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৪)
মূলত পুরুষ ও মহিলা উভয়েরই সুন্নতী ক্বমীছের গলাবন্ধনী সংশ্লিষ্ট ফাঁড়া অংশটি বুকের উপরেই হবে এবং এটাই পবিত্র সুন্নত মুবারক অন্তর্ভুক্ত।
পবিত্র সুন্নতী ক্বমীছ উনার জেব, জুরুব্বান এবং ফুতহা এর পরিচয়:
জেব শব্দটি এক বচন, বহু বচনে جُيُوب (জুয়ূবুন)। যা প্রথমে ক্বমীছ পরিধান করতে মাথা প্রবেশ করার জন্য ব্যবহার করা হয়। তারপর গলাবন্ধনীকে একটি গুটলী দ্বারা আটকিয়ে দেয়া হয়।
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফে সুন্নতী ক্বমীছ উনার গলা বন্ধনী এবং গলাবন্ধনী সংশ্লিষ্ট ফাঁড়া অংশ দুটিকে একত্রে জেব বলা হয়েছে। এবং গলাবন্ধনী সংশ্লিষ্ট নীচের ফাঁড়া অংশটিকেও এককভাবে জেব বলা হয়েছে। আর পবিত্র হাদীছ শরীফে আলাদাভাবে গলাবন্ধনীকে জুরুব্বান বা জিরিব্বান বলে উল্লেখ করা হয়েছে। আর বিভিন্ন তাফসীর ও পবিত্র হাদীছ শরীফ উনার শরাহগ্রন্থ সমূহে গলাবন্ধনী সংশ্লিষ্ট নীচের ফাঁড়া অংশটিকে ফুতহা বলে উল্লেখ করা হয়েছে।
সুন্নতী ক্বমীছ উনার গলা বন্ধনী এবং গলাবন্ধনী সংশ্লিষ্ট ফাঁড়া অংশ দুটিকে একত্রে জেব বলা হয়:
যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা নূর শরীফে ইরশাদ মুবারক করেন-
وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ-
অর্থ: মহিলারা যেন তাদের গলা ও বক্ষদেশ উড়না দ্বারা ডেকে নেয়।
উল্লেখিত পবিত্র আয়াত শরীফে জুয়ূব শব্দ মুবারক উনার দ্বারা মহিলাদের গলা ও বক্ষ এই দু’টি স্থানকে উড়না দ্বারা ঢেকে রাখার নির্দেশ দেয়া হয়েছে। যার দ্বারা এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে, জেব বলতে গলা ও বক্ষকে উদ্দেশ্য করা হয়েছে। যার কারণে গলা ও বক্ষ উভয়টিকে জেব বলা হয়।
জেব শব্দ মুবারক উনার দ্বারা বক্ষ বলতে কি সমস্ত বক্ষই উদ্দেশ্য? নাকি বক্ষের উপর ফাড়া অংশ উদ্দেশ্য?
উত্তর: উড়না দ্বারা সমস্ত বক্ষ ঢেকে নেয়ার সাথে সাথে বক্ষের উপর ফাঁড়া অংশটিকে ঢেকে নেয়ার বিষয়টিও আরো অধিকতর গুরুত্বসহ উদ্দেশ্য করে। অর্থাৎ জেব শব্দ মুবারক দ্বারা বক্ষ ও বক্ষের ফাঁড়া অংশ দু’টিকেই উদ্দেশ্য করে।
-আল্লামা মুহম্মদ মুফীদ্বুর রহমান।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।