মহিমান্বিত দশ দিন ও দশ রাত্রি (পর্ব-৭)
দোয়া কিভাবে করতে হবে সে সম্পর্কেও অসংখ্য পবিত্র হাদীছ শরীফ বর্ণিত রয়েছে। তন্মধ্যে কয়েকটি নিম্নে উল্লেখ করা হলো:
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
(১)
عَنْ حَضْرَتْ أَبِي هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ ادْعُوا اللهَ وَأَنْتُمْ مُوْقِنُوْنَ بِالْإِجَابَةِ وَاعْلَمُوْا أَنَّ اللهَ لَا يَسْتَجِيْبُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لَاهٍ
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা মহান আল্লাহ পাক উনার কাছে দোয়া করো এবং দৃঢ় বিশ্বাস রাখো যে, তোমাদের দোয়া কবুল হচ্ছে। আর জেনে রাখো, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি যারা গাফেল অন্তরে দোয়া করে তাদের দোয়া কবুল করেন না”। (তিরমিযী শরীফ)
(২)
عَنْ حَضْرَتْ اِبْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ فُتِحَ لَه مِنْكُمْ بَابُ الدُّعَاءِ فُتِحَتْ لَه أَبْوَابُ الرَّحْمَـةِ وَمَا سُئِلَ اللهُ شَيْئًا يَعْنِىْ اَحَبَّ اِلَيْهِ مِنْ اَنْ يُسْأَلَ الْعَافِيَةَ
অর্থ: হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমাদের মধ্য থেকে যার দোয়ার দরজা খোলা হয় তার জন্য রহমতের দরজাসমূহ খোলা হয়ে থাকে অর্থাৎ যে দোয়া করবে সে অবশ্যই রহমত লাভ করবে। মহান আল্লাহ পাক উনার নিকট সুস্থতা চাওয়া অপেক্ষা আর কোনো কিছুই চাওয়া উত্তম নয়”। (তিরমিযী শরীফ)
কাজেই, মহান আল্লাহ পাক উনার নিকট আমাদেরকে সুস্থতার জন্য দোয়া করতে হবে। কারণ সুস্থতা, সচ্ছলতা এবং অবসর সময় এই তিনটিই মহান আল্লাহ পাক উনার বড় নিয়ামত। কেননা, এই বিষয়গুলো কারো নিকট একত্রে থাকলে তার জন্য ভালভাবে ইবাদত-বন্দেগী করা অত্যন্ত সহজ! কিন্তু এ নিয়ামতসমূহ কারো নিকট একসাথে থাকেনা।
(৩)
عَنْ حَضْرَتْ اَبِىْ هُرَيْرَةَ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَرَّه اَنْ يَسْتَجِيْبَ اللهُ لَه عِنْدَ الشَّدَائِدِ فَلْيُكْثِرِ الدُّعَاءَ فِى الرَّخَاءِ (ترمذى شريف)
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,“যে ব্যক্তি নিজেকে সন্তুষ্ট করতে চায় যে, দুঃখ, কষ্ট বা বিপদের সময় মহান আল্লাহ পাক তিনি তার ডাকে সাড়া দিবেন, তাহলে সে যেন সুখের সময় বেশী বেশী মহান আল্লাহ পাক উনার নিকট দোয়া করে”।
অতএব, আমাদের প্রত্যেকের উচিত সবসময় দোয়া করা যাতে আমরা ঈমান আমল হিফাযত করে হক্বের উপর ইস্তেকামত থাকতে পারি। মহান আল্লাহ পাক তিনি যেন সকল মুসলমানকে কামিয়াবী দান করেন এবং মহান আল্লাহ পাক উনার দুশমন কাফির মুশরিক, হক্বের বিরোধীতাকারীদেরকে ধ্বংস করে দেন।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।