মহাসড়কগুলোতে বসছে টোল, বাড়তে পারে গাড়িভাড়া!
গতবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসড়কে টোল আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। এবার সেই নির্দেশ বাস্তবায়ন হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে দেশের চারটি মহাসড়কে টোল আদায়ের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। পর্যায়ক্রমে বাকি সড়কগুলোতেও টোল আদায় করা হবে। টোলের এ টাকা দিয়ে সরকার সড়ক রক্ষণাবেক্ষণসহ অন্যান্য খরচ তুলবে।
এরই মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত পরিকল্পনা তৈরি করেছে। প্রথম ধাপে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রংপুর, ঢাকা-খুলনা ও ঢাকা-সিলেট - এ চার মহাসড়ক থেকে টোল আদায় করা হবে। পরে ছয় লেন ও আট লেনের মহাসড়কে ধাপে ধাপে টোল আরোপ করে তা বাস্তবায়ন করা হবে।
যদিও বর্তমানে দেশের বেশ কয়েকটি সড়কে টোল আদায় করা হচ্ছে। এগুলোর মধ্যে আছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, হাটিকুমরুল-বনপাড়া মহসড়কের ৫০ কিলোমিটার, ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর অংশের ৭৪ কিলোমিটার, চট্টগ্রাম বন্দর সড়কের ১২ কিলোমিটার এবং মানিকগঞ্জের ধাতুলিয়া সড়ক।
এমন অবস্থায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে পরিবহন মালিকদের। হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় এর বড় ধরনের প্রভাব পড়েছে পরিবহনে। যাত্রী কমে যাওয়ায় অধিকাংশ মালিকই ক্ষতির মুখে আছেন। এমন অবস্থায় সড়কে টোল হার আরোপ করা হলে তা মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে মালিকদের ওপর এসে পড়বে।
বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং যোগাযোগ বিশেষজ্ঞ হাদিউজ্জামানও। তার মতে, সড়কে টোল আদায়ের আগে জনগণের ক্রয়ক্ষমতার কথা চিন্তা করতে হবে। যেসব সড়কে টোল আরোপ করা হবে, সেই পথে চলাচলকারীদের ওপর গবেষণা করতে হবে। গণহারে টোলহার আরোপ করা সঠিক হবে না বলেও মনে করেন তিনি।
হাদিউজ্জামান আরও বলেন, ‘উন্নত দেশের দিকে তাকালে দেখা যায় দ্রুতগামী সড়কে টোল আদায় করা হয়। সেখানে অত্যাধুনিক সব সুবিধা পান ব্যবহারকারীরা। ফলে তারা টোল দিতে কার্পণ্য করেন না। কিন্তু আমদের দেশে এমন কোন সড়ক নেই, যেখানে অত্যাধুনিক সুবিধা আছে, উচ্চগতি, বিরতিহীনভাবে গন্তেব্যে পৌঁছানো যায়!’
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।