মসলার বাজারে ক্রেতাদের অসন্তোষ
, ০৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১১ জুন, ২০২৪ খ্রি:, ২৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
মসলার দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ, এখনো নাগালের বাইরে মসলার দাম। অপরদিকে বিক্রেতারা বলছেন- প্রতিটি মসলায় দাম কমেছে। ক্রেতারা মসলা কিনতে শুরু করেছেন। আগামী দুই তিনদিনের মধ্যে এই বিক্রি কয়েকগুণ বেড়ে যাবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) খিলগাঁও কাঁচা বাজার এবং আশেপাশের এলাকা ঘুরে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।
খিলগাঁও কাঁচা বাজারের মসলা বিক্রেতা মোজাম্মেল বলেন, প্রায় সব মসলাতেই দাম কমেছে। দারুচিনি, এলাচ, লবঙ্গসহ সব মসলাতে দাম এখন কম। ঈদুল আজহায় সবাই যেহেতু কোরবানি করে সেহেতু মসলার চাহিদা বেশি থাকে। ইতিমধ্যে ক্রেতারা মসলা কেনা শুরু করে দিয়েছেন। তবে ঈদের দুইদিন থেকে তিনদিন আগে প্রচুর মসলা বিক্রি হবে।
বাজারে মসলা কিনতে আসা আব্দুর রহমান ঢালী বলেন, ঈদে আমি ২টি গরু কোরবানি করবো। খুব স্বাভাবিকভাবেই অনেক গোশত থাকে। মসলারও প্রয়োজন হয় প্রচুর। কিন্তু মসলার বাজারে দেখি সবকিছুরই দাম। একটা ৫০০ টাকা কেজির মসলা যদি কেজি প্রতি ২ হাজার টাকা বাড়িয়ে একমাস পর ২০০ টাকা কমায় তাহলে কি তাকে কম বলা যায়? এগুলো তো সিন্ডিকেট ব্যবসা।
মসলা কিনতে আসা আলতেফাত করিম বলেন, প্রতিবছরই মসলা কিনতে হয়। কিন্তু এবার নাকি মসলার দাম কম। বাজারে এসে দেখি কিছুই কম নাই। দাম আগের মতোই চড়া। মানুষের চোখ ওয়াশ করার মতো দাম কমিয়ে লাভ নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)