শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

মসজিদে মহিলাদের জামায়াত জারি করার অর্থ হলো- হযরত ছাহাবা আজমাইন উনাদের বিরোধিতা করা, নাউযুবিল্লাহ!

আসরার প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, রাত ২:৩২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ৩:৪৫
মসজিদে মহিলাদের জামায়াত জারি করার অর্থ হলো- হযরত ছাহাবা আজমাইন উনাদের বিরোধিতা করা, নাউযুবিল্লাহ!
পবিত্র কালামে পাকে ইরশাদ মুবারক হয়েছে-
أَطِيعُوا اللهَ وَأَطِيْعُوا الرَّسُوْلَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ
অর্থঃ- “তোমরা মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাক উনার এবং তোমাদের মধ্যে যাঁরা ‘উলিল আমর’ উনাদেরকে অনুসরণ করো” (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ নং ৫৯)
হযরত মুফাস্সিরীনে কিরামগণ সকলেই একমত যে, উক্ত পবিত্র আয়াত শরীফে বর্ণিত ‘উলিল আমর’ দ্বারা প্রথমঃ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে বুঝানো হয়েছে। অর্থাৎ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাই হচ্ছেন প্রথম স্তরের ‘উলিল আমর’।
আর পবিত্র হাদীছ শরীফে ইরশাদ হয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
عَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ
অর্থঃ- “তোমাদের জন্যে আমার সুন্নত মুবারক ও হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনাদের সুন্নত মুবারক পালন করা অপরিহার্য র্কতব্য।” (মিশকাত শরীফ)
সুতরাং, উক্ত পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত হয়েছে যে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে অনুসরণ করা উম্মতের জন্য ফরয, ওয়াজিব। পক্ষান্তরে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের বিরোধিতা করা ও উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করা হচ্ছে কুফরী। অর্থাৎ যার ভিতরে কুফরী রয়েছে কেবল সে ব্যক্তিই হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের বিরোধিতা করে থাকে। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি উনার কালামে পাক উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
لِيَغِيْظَ بِهِمُ الْكُفَّارَ
অর্থাৎ কাফিরেরাই হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের বিরোধিতা করে বা উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করে।” (পবিত্র সূরা ফাত্হ শরীফ: পবিত্র আয়াত শরীফ নং ২৯)
আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক করেন-
مَنْ غَاظَ اَصْحَابَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهُوَ كَافِرٌ
অর্থ: “যে ব্যক্তি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের বিরোধিতা করে বা উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, সে কাফির।”(নাসীমুর রিয়াদ্ব)
পবিত্র হাদীছ শরীফে আরো ইরশাদ মুবারক হয়েছে-
حُبُّ أَبِي بَكْرٍ وَعُمَرَ إِيمَانٌ، وَبُغْضُهُمَا كُفْرٌ
অর্থ: “হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম ও হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাদের প্রতি মুহব্বত করা হচ্ছে ঈমান। আর উনাদের বিরোধিতা করা হচ্ছে কুফরী।” (বুখারী শরীফ)
তাই অনুসরণীয় ইমাম-মুজতাহিদগণ উল্লেখিত পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফের উপর ভিত্তি করে ফতওয়া দেন যে, মহিলাদের পাঁচ ওয়াক্ত, জুমুয়া, দু’ ঈদ ও তারাবীহ নামাযের জামায়াতের জন্য মসজিদ ও ঈদগাহে যাওয়া আম ফতওয়া মুতাবিক হারাম। আর খাছ ফতওয়া মুতাবিক কুফরী। কারণ খাছভাবে ফিকির করলে এটাই প্রমাণিত হয় যে, মহিলাদের জামায়াতের জন্যে মসজিদে যাওয়া এবং এটাকে জায়িয বলার অর্থই হলো- (১) মহান আল্লাহ পাক উনার পবিত্র আয়াত শরীফ অস্বীকার ও অবজ্ঞা করা। নাঊযুবিল্লাহ!
(২) উনার মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হাদীছ শরীফ অস্বীকার ও অমান্য করা। নাঊযুবিল্লাহ! (৩) হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিাছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনাকে ইহানত বা অবজ্ঞা করা। নাঊযুবিল্লাহ! (৪) আমীরুল মু’মিনীন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার বিরোধিতা করা ও অবজ্ঞা করা। নাঊযুবিল্লাহ! (৫) হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের বিরোধিতা করা। নাঊযুবিল্লাহ! (৬) নিজেকে হযরত মু’মিনীন আছ ছালিাছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনাকে সহ সকল হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের থেকে বেশী জ্ঞানী ও বড় মনে করা। নাঊযুবিল্লাহ! (৭) হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা জায়িযকে নাজায়িয করেছেন বলে উনাদেরকে দোষারোপ করা। নাঊযুবিল্লাহ! (৮) হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের প্রকাশ্য বিরোধিতা করা ও বিদ্বেষী হওয়া। নাঊযুবিল্লাহ! (৯) পবিত্র কুরআন শরীফ উনার আয়াত শরীফ দ্বারা প্রমাণিত পর্দার ফরযকে অস্বীকার করা ও বেপর্দাকে প্রশ্রয় দেয়া। নাঊযুবিল্লাহ! (১০) পবিত্র কুরআন শরীফে বর্ণিত ‘উলিল আমর’ উনাদের বিরোধিতা করা ও উনাদের অস্তিত্বকে অস্বীকার করা। নাঊযুবিল্লাহ! (১১) সম্মানিত শরীয়ত উনার অন্যতম একটি দলীল ‘ইজ্মা’কে অস্বীকার করা বা ইজ্মার বিরোধিতা করা। নাঊযুবিল্লাহ! যার সবগুলিই কুফরীর অন্তর্ভুক্ত। ঈমানদার বা মুসলমান হয়ে যে কুফরী করে, সে মুরতাদ হয়ে যায়।
কাজেই মহিলাদের জামায়াতের জন্য মসজিদ বা ঈদগাহে যাওয়া খাছ ফতওয়া মুতাবিক যে কুফরী তা বলার অপেক্ষাই রাখে না।

-আল্লামা সাইয়্যিদ আবূ খুবাইব

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ২ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ২ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৩ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৩ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ৪ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৪ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৫ দিন আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৭ নভেম্বর, ২০২৬ মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯) মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ … ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় ৬ নভেম্বর, ২০২৬ পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৫ নভেম্বর, ২০২৬