মন্দা নামছে ব্যাংকিং খাতে
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে, গত জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে লেনদেন কমেছে এক লাখ ১১ হাজার কোটি টাকা, যা ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে বেড়েছিল ৭৫ হাজার কোটি টাকা। এ ছন্দ পতনের অন্যতম কারণ হিসেবে ব্যাংকাররা মনে করছেন, সাম্প্রতিক দুর্বল ব্যাংক সবল ব্যাংকের সাথে মিলিয়ে দেয়ার তথ্য বের হওয়ায় মানুষ যেমন দুর্বল ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে, অপর দিকে ব্যাংকগুলোর নিজেদের মধ্যেও লেনদেন কম হচ্ছে। সবমিলেই এ অবস্থা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মাসিক প্রতিবেদন থেকে দেখা যায়, গত জানুয়ারিতে সব ব্যাংকগুলোর আন্তঃব্যাংকে লেনদেন করেছিল ৭ লাখ ১৪ হাজার ৬০৩ কোটি টাকা। ফেব্রুয়ারিতে তা হয়েছে ৬ লাখ ৩ হাজার ২১৩ কোটি টাকা। এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে ১ লাখ ১১ হাজার ৩৮৯ কোটি টাকা। এর মধ্যে সব ধরনের ব্যাংকেই আন্তঃব্যাংক লেনদেন কমেছে। তবে গ্রাহকরা আন্তঃব্যাংকে লেনদেন কমিয়ে এটিএম বুথের মাধ্যমে বেশি সেবা নিচ্ছেন। যে কারণে এটিএম বুথের মাধ্যমে লেনদেন বেড়ে যাচ্ছে। তবে যে হারে আন্তঃব্যাংকিংখাতে লেনদেন কমেছে সেহারে এটিএম বুথের মাধ্যমে লেনদেন বাড়েনি। এ দিকে বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমেও লেনদেন কমে গেছে।
প্রচলিত ব্যাংকগুলোর জানুয়ারিতে আন্তঃব্যাংকে লেনদেন করেছিল ৬ লাখ ২৪ হাজার ৪৪৮ কোটি টাকা। জানুয়ারিতে হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৫২৮ কোটি টাকা। আলোচ্য সময়ে লেনদেন কমেছে ৯৯ হাজার ৯২০ কোটি টাকা।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।