মন্ত্রী-প্রতিমন্ত্রী সবাই চান বাংলোবাড়ি
নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের থাকার জন্য বাসস্থান হিসেবে সবারই প্রথম পছন্দ সরকারি বাংলোবাড়ি। এরই মধ্যে মন্ত্রিসভার অন্তত ২০ সদস্য বাংলোবাড়ি বরাদ্দের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবাসন পরিদপ্তরে লিখিত ও মৌখিকভাবে চাহিদার কথা জানিয়েছেন। পাশাপাশি আগের মন্ত্রিসভার একজন মন্ত্রীও একটি বাড়ি তার নামে বহাল রাখার আবেদন করেছেন। তবে বাস্তবতা হলো, এত সংখ্যক বাংলোবাড়ি সরকারের হাতে নেই।
সব মিলিয়ে বাংলোবাড়ি আছে মাত্র ৯টি। এর মধ্যে একটি পররাষ্ট্রমন্ত্রীর জন্য নির্ধারিত। আরেকটি পররাষ্ট্রমন্ত্রীর অধীনে বরাদ্দ থাকে। বিদেশি গুরুত্বপূর্ণ অতিথি এলে সেই বাংলোবাড়িতে তাদের রাখা হয়। ফলে বরাদ্দ দেওয়ার মতো বাংলোবাড়ি আছে মাত্র সাতটি। আর অ্যাপার্টমেন্ট আছে ৩০টি। এ অবস্থায় অনেকটা বিপাকে পড়েছে আবাসন পরিদপ্তর।
জানা গেছে, এবার মন্ত্রিপরিষদে আছেন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী। উপদেষ্টা আছেন ছয়জন। মন্ত্রিসভায় নতুন মুখ আছেন ১৪ জন। উপদেষ্টা পদে নতুন মুখ আছেন একজন। দায়িত্ব পাওয়ার পর থেকেই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা বাসা বরাদ্দের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে তাগিদ দিয়ে যাচ্ছেন।
আর মন্ত্রিসভায় না থাকলেও সাবেক মন্ত্রী এম এ মান্নান তার বাসাটি বহাল রাখা অথবা মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে তার থাকার জন্য একটি অ্যাপার্টমেন্ট বরাদ্দের আবেদন করেছেন।
মন্ত্রিসভায় বহাল থাকা কয়েকজন আগের বাসাতেই থাকতে আগ্রহী। আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শুধু একজনের বাসা নির্ধারিত। সেটি যিনি যখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবেন, তিনি ওই বাড়িতে উঠবেন। ইস্কাটনের ৩৭ বিআইডিসি হাউস নামে এ বাড়িতে এখন আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ৩৪ মিন্টো রোডের বাড়ি ছেড়ে এ বাড়িতে উঠবেন নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রীর অধীনে আরেকটি বাড়ি বরাদ্দ থাকবে বিদেশি অতিথিদের জন্য, যেটি বর্তমানে ড. মোমেনের নামেই বরাদ্দ আছে।
অন্যদিকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান হেয়ার রোডের ছায়াবীথি-৫ নম্বর বাড়িতে আছেন। মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় তিনি মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে একটি অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করেছেন। এ প্রসঙ্গে গৃহায়ন ও গণপূর্ত সচিব কাজী ওয়াছিউদ্দিন সমকালকে বলেন, ‘উনি আবেদন করতেই পারেন। তিনি মনে করেন, ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা ভালো। এটি দোষের কিছু না। তিনি বাসা ভাড়া পরিশোধের শর্তে আবেদন করেছেন। সরকার চাইলে জ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে তাকে বরাদ্দ দিতে পারে।’
এ ব্যাপারে কাজী ওয়াছিউদ্দিন বলেন, লিখিত আবেদনের বাইরে আরও সাত-আটজন ফোনে বাড়ি বরাদ্দের তাগিদ দিয়েছেন। বরাদ্দ দেওয়ার মতো বাংলোবাড়ি আছে মাত্র সাতটি। এ ক্ষেত্রে জ্যেষ্ঠতার ভিত্তিতে বাড়িগুলো বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া এক-দু’জন হয়তো মন্ত্রণালয়ের গুরুত্ব বিবেচনা করে বাংলোবাড়ি পেতে পারেন। অন্যদের থাকার জন্য অন্য বাসা বা বেইলি রোডের মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট দেওয়া হবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।