মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
, ২০ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৬ জুলাই, ২০২৬ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ওপেক প্লাস জোটের সাতটি সদস্য দেশ গতকাল রোববার অনলাইনে বৈঠকে অপরিশোধিত তেলের উৎপাদন কোটা আবার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বলে বিশ্লেষকরা জানিয়েছে।
পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলো নিয়ে গঠিত জোট ওপেক প্লাস এর সদস্য রাষ্ট্র সৌদি আরব, রাশিয়া এবং আরও পাঁচটি দেশ আগস্ট মাসের কোটা নিয়ে আলোচনা করতে রোববার অনলাইনে বৈঠকে যুক্ত হওয়ার কথা। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সুইস ব্যাংক ইউবিএস-এর পণ্য বিশ্লেষক জিওভান্নি বলে, ‘আগের মাসগুলোর মতোই ধীরে ধীরে উত্তোলন কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে।’
সে বলে, প্রতিদিন প্রায় ১ লাখ ৮৮ হাজার ব্যারেল উত্তোলন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
তবে সে জানায়, বর্তমানে প্রকৃত উত্তোলন এখনো জোটের নির্ধারিত লক্ষ্যমাত্রার নিচে রয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালে ইরান হরমুজ প্রণালী কার্যত অচল করে দেওয়ায় উপসাগরীয় দেশগুলোকে উত্তোলন কমাতে হয়েছিলো, যার ফলে তাদের তেল রপ্তানি কয়েক মাস ব্যাহত হয়।
ওপেক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিক থেকে মে মাস পর্যন্ত সৌদি আরব, ইরাক ও কুয়েতের সম্মিলিত উত্তোলন প্রতিদিন প্রায় ৬ মিলিয়ন ব্যারেল কমে যায়।
তবে ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে, যেখানে হরমুজ প্রণালীতে সামুদ্রিক চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে সম্মতি হয়।
বিশ্লেষকরা বলছেন, এরপর থেকেই ধীরে ধীরে সমুদ্রপথে পরিবহন স্বাভাবিক হচ্ছে এবং তেলের দামও যুদ্ধ-পূর্ব স্তরের কাছাকাছি নেমে এসেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)