মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে আইন পাস করেছে লেবাননের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিলের এমন পদক্ষেপ গ্রহণ করল দেশটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির পার্লামেন্টের স্পিকারের কার্যালয় জানিয়েছে, বেশ কিছু সংশোধনী আনার পর আইনটি অনুমোদন করেছেন আইনপ্রণেতারা। ১২৮ সদস্যের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য মৃত্যুদণ্ড বিলোপের পক্ষে ভোট দেন। তবে হিজবুল্লাহর সংসদীয় ব্লকের সদস্যরা এর বিরোধিতা করেন।
পার্লামেন্টে উপস্থিত দেশটির আইনমন্ত্রী আদেল নাসের এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। নতুন আইনে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড ও কঠোর শ্রমের বিধান রাখা হয়েছে।
লেবাননে ২০০৪ সালের জানুয়ারি থেকে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর অনানুষ্ঠানিক স্থগিতাদেশ রয়েছে। তবে দেশটির আদালতগুলোতে এরপরও বহু মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়। দেশটির আইন মন্ত্রণালয়ের কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ লেবাননে ৮৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ছিলেন।
‘দীর্ঘস্থায়ী আইনি সুরক্ষা’
মৃত্যুদণ্ড বিলোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের পরিচালক হেবা মোরায়েফ এটিকে লেবাননে মানবাধিকারের জন্য ‘বড় মাইলফলক ও বিজয়’ হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেন, দুই দশকের বেশি সময় ধরে মৃত্যুদণ্ড কার্যকর না হওয়ার পর এবার সেটি স্থায়ী আইনি সুরক্ষায় রূপ নিল। এর মাধ্যমে জীবনের অধিকারের সুরক্ষা আরও শক্তিশালী হবে এবং মৃত্যুদণ্ড বিলোপের বৈশ্বিক প্রবণতার সঙ্গে লেবাননও সামঞ্জস্যপূর্ণ হবে।
তবে নতুন আইনে ‘কঠোর শ্রম’ কীভাবে কার্যকর করা হবে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। কয়েকজন আইনপ্রণেতাও শাস্তির এই অংশের বিস্তারিত নিয়ে প্রশ্ন তুলেছেন। লেবাননের আইনে কঠোর শ্রমের বিধান আগে থেকেই রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অর্থনৈতিক সংকট, সীমিত সম্পদ এবং কারাগারগুলোর অতিরিক্ত বন্দির কারণে এই শাস্তি খুব কমই কার্যকর হয়েছে।
মৃত্যুদণ্ড বিলোপের এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন লেবাননের পার্লামেন্টে একটি বিতর্কিত সাধারণ ক্ষমা আইন নিয়েও আলোচনা চলছে। ১৯৯০ সালে ১৫ বছরব্যাপী গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এটিই সবচেয়ে বড় সাধারণ ক্ষমা আইন হতে পারে। আইনটি পাস হলে সহিংসতার ঘটনায় দণ্ডিত কিছু ব্যক্তির সাজা কমতে পারে, এমনকি কেউ কেউ মুক্তিও পেতে পারেন।
তবে হামলায় নিহত লেবাননের সেনা ও নিরাপত্তাকর্মীদের পরিবারের সদস্যরা এই আইনের বিরুদ্ধে বারবার বিক্ষোভ করেছেন। তাদের কেউ কেউ বলেছেন, পরিবারের সদস্যদের হত্যার জন্য দায়ীদের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল, সাজা কমিয়ে দেয়া বা মুক্তি দেয়ার বিষয়টি তারা মেনে নিতে পারছেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন পুলিশ সুপার
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৬ দফা দাবিতে রাজপথে নামলেন কাজীরা
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেয়ায়, ভারতীয় দুজনকে ধরে আনেন গ্রামবাসী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপির গলায় রামদা ধরে জমি লিখে নেয়ার অভিযোগ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলডিসি উত্তরণে আরও তিন বছর চায় বাংলাদেশ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র আখেরি চাহার শোম্বা শরীফ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাসের সংকটে বেড়েছে লোডশেডিং
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আদিবাসী’ স্বীকৃতি দিলে পার্বত্য চট্টগ্রামের ওপর অধিকার হারাবে বাংলাদেশ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানি তেল আমদানি-বিক্রি সবার জন্য উন্মুক্ত হচ্ছে
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাবনায় আগুনে পুড়ল তেল পাম্পসহ চার দোকান
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












