ভ্যাটের বোঝা বাড়ছে আইএমএফের চাপে
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৪, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আগামী (২০২৪-২৫) অর্থবছর থেকে সব রকম পণ্য ও সেবায় অভিন্ন হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) নির্ধারণ করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপে ভ্যাটের হার হবে ১৫ শতাংশ। নতুন অর্থবছরে এ ঘোষণা দেওয়া হলেও সিদ্ধান্তটি পর্যায়ক্রমে বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ মানতে গিয়েই এনবিআরকে এমন পদক্ষেপ নিতে হচ্ছে। গত রোববার অর্থমন্ত্রীর সঙ্গে এনবিআর কর্তাদের বৈঠকে এ বিষয়ে সম্মতি পাওয়া গেছে। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বর্তমানে বিভিন্ন পণ্য ও সেবা ভেদে ৩, ৫, সাড়ে ৭, ১০ ও ১৫ শতাংশ হারে ভ্যাট আদায় করে এনবিআর। নতুন প্রস্তাব কার্যকর হলে সব পণ্য ও সেবায় ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে।
সূত্র জানায়, আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে আইএমএফের শর্ত পূরণের চাপ রয়েছে। এ কারণে আগামী বাজেটে আয়কর, ভ্যাট ও শুল্কে অব্যাহতি তুলে দেওয়ার পরিকল্পনা করছে এনবিআর। তারই অংশ হিসেবে আগামী অর্থবছর থেকে ভ্যাটের অভিন্ন হার বাস্তবায়নের চিন্তা করছে সংস্থাটি। প্রাথমিকভাবে সব খাতে না করলেও ধারাবাহিকভাবে প্রতিটি খাতের ক্ষেত্রে অভিন্ন ভ্যাট হার হবে ১৫ শতাংশ। বর্তমানে যেসব খাতে ৩ শতাংশ বা ৫ শতাংশ রয়েছে, সেখানে আগামী বাজেটেই এই হার বাড়তে পারে। আবার ক্ষেত্রবিশেষে বর্তমানে যেসব খাতে ভ্যাটের হার ১০ শতাংশ কার্যকর রয়েছে, সেখানে আগামী অর্থবছরে ১৫ শতাংশ করা হতে পারে। এ ছাড়া বেশকিছু খাতের ভ্যাট অব্যাহতি তুলে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। ভ্যাটের অভিন্ন হারের মতো অব্যাহতিও ধাপে ধাপে প্রত্যাহারের পরিকল্পনা নিচ্ছে এনবিআর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)