সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

ভোলার গ্যাস বাদে বাপেক্সের গ্যাসফিল্ডগুলোর মজুদ নিঃশেষ হয়ে আসছে

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, রাত ১:৫১
ভোলার গ্যাস বাদে বাপেক্সের গ্যাসফিল্ডগুলোর মজুদ নিঃশেষ হয়ে আসছে
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় কোম্পানি হিসেবে দেশে গ্যাস উত্তোলনে নিয়োজিত রয়েছে তিনটি কোম্পানি। এসব কোম্পানির একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। চলতি বছরের জুন পর্যন্ত হিসাব অনুযায়ী, সংস্থাটির আওতাধীন গ্যাসফিল্ডগুলোয় মোট ১ হাজার ৬৩৭ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস মজুদ রয়েছে। এর মধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত গ্যাসফিল্ডগুলোর মজুদ নিঃশেষ হয়ে আসছে। বর্তমানে এসব গ্যাসফিল্ডে মজুদকৃত গ্যাসের পরিমাণ ৪৫০ বিসিএফের কিছু বেশি।
বাপেক্সের আওতাধীন সিংহভাগ গ্যাসের মজুদ দ্বীপ জেলা ভোলার দুটি গ্যাসফিল্ডে। কিন্তু এ দুটি গ্যাসফিল্ড এখনো জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত নয়। কবে নাগাদ গ্রিডে যুক্ত হবে সে বিষয়টি এখনো অনিশ্চিত।
বাপেক্সের তথ্য অনুযায়ী, গ্রিডের সঙ্গে যুক্ত বাপেক্সের সাতটি গ্যাসফিল্ডে মোট গ্যাস মজুদের পরিমাণ ৪৮১ বিসিএফ। বাকি ১ হাজার ১৫৬ বিসিএফ ভোলার দুটি গ্যাসফিল্ডে। যদিও গ্যাসফিল্ডগুলো উৎপাদনে থাকায় এরই মধ্যে মজুদের পরিমাণ আরো কমে এসেছে।
দেশের গ্যাসফিল্ডগুলোর মজুদ যে ফুরিয়ে আসবে তার জরিপ আগেই করা হয়েছিল বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। ২০১৭ সালে করা গ্যাস খাতের মহাপরিকল্পনায় গ্যাসের উৎপাদন ও মজুদ হ্রাসের কথা উল্লেখ করা হয়েছিল। একই সঙ্গে মজুদ বাড়াতে স্থানীয় গ্যাস খাতে বিনিয়োগ ও অনুসন্ধানে সরকারের প্রতি সে সময় আহ্বানও জানানো হয়। কিন্তু সহজ উপায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে গিয়ে রাষ্ট্রায়ত্ত খাতের গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ধীরগতি নামে। ফলে গ্যাসের মজুদ ও উত্তোলন কমে আসবে এটাই স্বাভাবিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাপেক্সের ক্ষেত্রেও তেমনটি হয়েছে।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরূল ইমাম বলেন, ‘উত্তোলনে থাকা কূপ এবং পরিত্যক্ত অনেক কূপে গ্যাস রয়েছে। এসব কূপ অনেক আগেই সংস্কার করার দরকার ছিল। তাহলে উত্তোলন ও মজুদ দুটোই বাড়ানো যেত। যদিও এখন বাপেক্সকে দিয়ে অনুসন্ধান ও উত্তোলন বাড়ানোর কাজটি করা হচ্ছে। ’
বাপেক্সের আওতাধীন গ্যাসফিল্ডগুলোয় শুধু মজুদ কমেনি, সেই সঙ্গে উৎপাদনও কমে গেছে। পেট্রোবাংলার দৈনিক গ্যাস উত্তোলনের তথ্য অনুযায়ী, বাপেক্সের আওতাধীন সাতটি গ্যাসফিল্ড থেকে দৈনিক ১৩৯-১৪০ মিলিয়ন ঘনফুট (এমসিএফ) গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে, যা স্থানীয়ভাবে উত্তোলনকৃত গ্যাসের মাত্র সাড়ে ৬ শতাংশ।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ রয়েছে ৮ হাজার ৬৮০ বিসিএফ বা ৮.৬৮ টিসিএফ (এক টিসিএফ সমান এক হাজার বিসিএফ)। এর মধ্যে বাপেক্সের আওতাধীন গ্যাসফিল্ডের মজুদ ১ হাজার ৬৩৭ বিসিএফ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ২ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ২ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ২ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ২ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ২ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ২ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ২ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ২ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ২ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ৪ ঘণ্টা আগে