‘ভোট না দিলে রড গরম করে সোজা করব’
রংপুরের বদরগঞ্জে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পছন্দের প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের রড গরম করে সোজা করার হুমকি দিয়েছেন এক ইউপি সদস্য। হুমকিদাতা ইউপি সদস্য শফিকুল ইসলাম উপজেলার কালুপাড়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।
গত বৃহস্পতিবার (১৬ মে) তার হুমকি দেওয়ার ভিডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
এলাকাবাসী জানায়, ফজলে রাব্বি সুইট পর পর দুইবার উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এবারও তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তিনি রংপুর জেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি। তার একমাত্র প্রতিদ্বন্দ্ব প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান তবিকুর চৌধুরী ওরফে পলিন চৌধুরী।
আগামী ৫ জুন এ উপজেলায় ভোট হবে। গত বুধবার (১৫ মে) রাতে কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর গ্রামে উঠান নির্বাচনী বৈঠক করেন ফজলে রাব্বি সুইট। সেখানে বক্তব্য দেন ইউপি সদস্য শফিকুল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন, সুইট এলাকার সন্তান। গত নির্বাচনে এলাকার দুই কেন্দ্রে সুইটের বিপক্ষ প্রার্থীরা ভোট পেয়েছিলেন ৩৩টি। আশা করি, এবার যেন সেটাও না পান।
উপস্থিত ভোটারদের উদ্দেশে শফিকুল ইসলাম বলেন, আমরা এবার শনাক্ত করব সুইটের বিরুদ্ধে কে। আমরা প্রথমে তাদের আদর করব, হাত ধরব, প্রয়োজনে পা ধরব। তবু যদি সোজা না হয়, তাহলে কী করব? ইউপি সদস্যের এমন প্রশ্নের জবাবে উপস্থিত কয়েকজন বলেন, ‘ঢাশি ধরব।’ এ সময় শফিকুল ইসলাম বলেন, না, প্রয়োজনে জ্বলন্ত আগুনে শিক গরম করে সোজা করব।
সুইটের একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাসান তবিকুর চৌধুরী অভিযোগ করে বলেন, ওই হুমকি দেওয়ার দুই দিন আগে (গত সোমবার) বৈরামপুর এলাকায় আমার যুবলীগের কর্মী সমাবেশ ছিল। ওই ইউপি সদস্যের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা কর্মী সমাবেশের শামিয়ানা ছিঁড়ে ফেলেন এবং আমার এক কর্মীর বাড়িতে হামলা চালান। বিষয়টি থানায় জানালেও ওসি ব্যবস্থা নেননি। এ কারণে ওই ইউপি সদস্য বেপরোয়া হয়ে উঠেছেন।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।