ভেড়া পেলে ভাগ্যবদল রংপুরের তিন শতাধিক নারীর
, ২১ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ আশির, ১৩৯১ শামসী সন , ০৩ মার্চ, ২০২৪ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রংপুর সংবাদদাতা:
অভাবের সংসারে দুবেলার খাবার জুটত না। প্রায় দিনই থাকতে হতো উপোস। এ অবস্থায় প্রতিবেশী এসমোতারা বেগমের কাছ থেকে এক হাজার টাকায় একটি ভেড়া কিনে পালন শুরু করেন বেবি বেগম। এটা ২০১৩ সালের কথা। গত ১০ বছরে ভেড়ার পালন করে নিজের সংসারে অভাব দূর করেছেন। দেড় শতাধিক ভেড়া বিক্রি করে সংসারে সচ্ছলতা এনেছেন, আয় করেছেন প্রায় পাঁচ লাখ টাকা।
শুধু নিজের ভাগ্য বদল করে থেমে থাকেননি, প্রতিবেশী ও আশপাশের গ্রামের অভাবী নারীদেরও পথ দেখিয়েছেন বেবি। সংগ্রামী এই নারী খামারির বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামে। এই গ্রামসহ আশপাশের পাঁচটি গ্রাম মিলিয়ে প্রায় ৩০০ নারী এখন ভেড়া পালন করছেন। বেবির দেখানো পথ অনুসরণ করে তাদের প্রত্যেকে এখন বাড়িতে ভেড়ার খামার গড়ে তুলেছেন।
ধীরে ধীরে ইকরচালী ইউনিয়নের প্রামাণিকপাড়া, ছুট মেনানগর, জুম্মাপাড়া, লক্ষ্মীপুর ম-লপাড়া, দোহাজারীর প্রায় ৩০০ নারী ভেড়া পালনের সঙ্গে জড়িয়ে পড়েছেন।
ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিয়াউর রহমান বলেন, প্রামাণিকপাড়া গ্রামের বেবি বেগমের দেখাদেখি আশপাশের নারীরাও ভেড়া পালন শুরু করেছেন। গৃহস্থালি কাজ শেষে অবসর সময়ে অলস বসে না থেকে তারা ভেড়া পালন করে সংসারে আর্থিক অবস্থার উন্নতি করেছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম বলেন, উপজেলার ইকরচালী ইউনিয়নের কয়েকটি গ্রামে সবচেয়ে বেশি ভেড়া পালন করা হচ্ছে। বেবি বেগম একজন সফল ভেড়ার খামারি। তার মতো উদ্যমী নারীকে দেখে অনেকেই উৎসাহী হয়ে ভেড়া পালন করছেন। প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে তারা ভেড়া পালনকারীদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)