ভুয়া সনদে ২০ বছর ধরে শিক্ষক!
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৫ ছানী, ১৩৯৩ শামসী সন , ৪ জুলাই, ২০২৫ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
মোট ১১টি বিষয়ের মধ্যে সাতটিতেই ফেল করেছিলো রফিকুল ইসলাম সাজু। মনোবিজ্ঞান-৩-এ পেয়েছিলেন সর্বনিম্ন ৭ নম্বর। মাত্র ৮ পেয়েছিলো ভূগোল ও পরিবেশবিদ্যায়। ইংরেজিতে জুটেছিল ২০। ৩৩ পেয়ে কোনো রকমে পাস করেছিলো রাষ্ট্রবিজ্ঞান-২-এ। তারপরও রফিকুল ইসলাম শিক্ষক হয়ে গেছে। জমা দিয়েছে ডিগ্রিতে পাস দেখানো জাল সনদ।
রফিকুল ইসলাম রাজশাহীর বাগমারা উপজেলার হাটখুজিপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে সহকারী শিক্ষক হিসেবে এই স্কুলে যোগ দেন রফিকুল। চাকরি নিয়েছেন জাল সনদে। এরপর ২০ বছরেরও বেশি সময় কেটে গেছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যখন যে দল ক্ষমতায় থেকেছে, সেই দলের নেতাদের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন রফিকুল। অভিযোগ, রাজনৈতিক নেতাদের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। রফিকুল এখনো উপজেলা বিএনপির এক শীর্ষ নেতার ঘনিষ্ঠ।
সবশেষ ৭ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষার (মাউশি) রাজশাহীর ভারপ্রাপ্ত উপপরিচালকের কাছে রফিকুল ইসলামের জাল সনদের ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন হাটখুজিপুর গ্রামের আবু রায়হান নামের এক ব্যক্তি। তবে এ পর্যন্ত -অভিযোগের তদন্তও শুরু হয়নি। এর আগে গত বছরের ১০ অক্টোবর তিনি জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। তখনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম সাজু বলেন, ‘এসব অভিযোগের ব্যাপারে আমি কাগজপত্র দিয়েছি। সব মিটমাট হয়ে গেছে। কোনো সমস্যা নেই। আমি আর কথা বলব না। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)