ভুতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা কয়েক হাজার গ্রাহক
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
মেহেরপুর সংবাদদাতা:
গাংনী উপজেলার কয়েক হাজার পল্লী বিদ্যুৎ গ্রাহক হঠাৎ করে অতিরিক্ত বিদ্যুৎ বিল পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। পূর্বের মাসগুলোর তুলনায় তিন থেকে পাঁচ গুণ বেশি বিল পেয়ে হতবাক হয়ে গেছেন সাধারণ মানুষ। প্রতি মাসে যেখানে বিল আসতো ৫০০ থেকে ৬০০ টাকা, সেখানে চলতি মাসে এসেছে ১২০০ থেকে ১৫০০ টাকা। আবার, যাদের মাসিক বিল হতো ১৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে, তাদের বিল এসেছে ৫০০০ থেকে ৭০০০ টাকা পর্যন্ত।
জেলায় টানা বর্ষণের ফলে এমনিতেই সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে এবং অনেকেই আর্থিকভাবে অস্বচ্ছল হয়ে পড়েছেন। এর মধ্যে হঠাৎ করে এই ভুতুড়ে বিদ্যুৎ বিল যেন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই অভিযোগ করছেন, গাংনী সাব-জোনাল অফিসে একাধিকবার অভিযোগ জানানো হলেও মিলছে না কোনো প্রতিকার।
প্রতিকার না পেয়ে গতকাল বুধবার ভুক্তভোগীরা গাংনী বাজারে মানববন্ধন করেন। মানববন্ধনে তারা জানান, সমস্যা সমাধান না হলে তারা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করবেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ সমিতির কিছু অসৎ কর্মকর্তার অবহেলা, অনিয়ম, দুর্নীতি এবং ঘরে বসে অনুমাননির্ভর মিটার রিডিং করার কারণেই এ ভুতুড়ে বিল এসেছে।
স্থানীয় গ্রাহক আহাম্মেদ আলী বলেন, প্রতি মাসে যেখানে ৫০০ থেকে ৬০০ টাকা বিল আসতো, সেখানে এবার এসেছে ১২০০ থেকে ১৫০০ টাকা। আবার আগে যাদের দেড়-দুই হাজার টাকা বিল হতো, তারা এবার ৫ থেকে ৭ হাজার টাকা বিল হাতে পেয়েছেন।
একই দাবি করে জাহান্নারা খাতুন বলেন, গত জুলাই মাসে আমার বিল ছিল ৫০০ টাকা, আর আগস্টে হয়েছে ২০০০ টাকারও বেশি। শুধু আমি না, পুরো গ্রামের শত শত মানুষের একই অবস্থা।
ভুতুড়ে বিল সংশোধনের দাবি জানিয়ে আরেক ভুক্তভোগী মারফত আলী বলেন, খেটে খাওয়া মানুষগুলো সঠিক বিল দিতেই হিমশিম খাচ্ছে। তার ওপর এমন অস্বাভাবিক বিল পেয়ে আমরা দিশেহারা। এটা পল্লী বিদ্যুৎ অফিসের খামখেয়ালিপনার ফল।
সাহারবাটিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, পূর্বের মাসগুলোর তুলনায় তিন থেকে পাঁচ গুণ বিল এসেছে। এলাকাবাসী মানববন্ধনের মাধ্যমে এর প্রতিকার চেয়েছে। যদি এর সমাধান না হয়, তাহলে আমরা বিদ্যুৎ অফিস ঘেরাও করব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












