ভিয়েতনামে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় কাজিকি, সরানো হলো হাজারও মানুষ
, ০১লা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৬ আগস্ট, ২০২৫ খ্রি:, ১১ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভিয়েতনামের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় কাজিকি| এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় এরই মধ্যে স্কুল, বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া নয়েছে হাজার হাজার মানুষকে|
কর্তৃপক্ষ জানিয়েছে, ভিয়েতনামের উত্তরপূর্ব উপকূলে তীব্র বাতাস ও বিশালাকার ঢেউসহ আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি|
গত রোববার ঘূর্ণিঝড় কাজিকির প্রভাবে চীনের দক্ষিণ হাইনান দ্বীপে ভারী বৃষ্টিপাত হয়েছে| রাতে এটি গালফ অফ টংকিন পার হয়| এসময় ঝড়ের বাতাসের গতি ঘণ্টায় ১৬৬ কিলোমিটার রেকর্ড করা হয়েছে, যা আটলান্টিক হারিকেনের ক্যাটেগরি ২-এর সমতুল্য|
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সোমবার সকাল পর্যন্ত উপকূলীয় নিম্নভূমি এলাকার ৪০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে| স্থানীয় সময় সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে|
কাজিকি এই বছর ভিয়েতনামে আঘাত হানা পঞ্চম ঘূর্ণিঝড় এবং সবচেয়ে শক্তিশালী|
ভিয়েতনামের প্রধানমন্ত্রী চিন জানায়, ঝড়টি ভারী বৃষ্টি, হঠাৎ বন্যা এবং ভূমিধসের ঝুঁকি সৃষ্টি করতে পারে, বিশেষত নিম্নভূমি উপকূলীয় এলাকায়| সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এটি অত্যন্ত বিপজ্জনক এবং দ্রুত গতিসম্পন্ন ঘূর্ণিঝড়|
পরিস্থিতি মোকাবিলায় তিন লাখের বেশি সামরিক কর্মী মোতায়েন করা হয়েছে|
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ, জেলার বরখাস্ত
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রূপপুরে পরমাণু জ্বালানি বিক্রিয়া সম্পন্ন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ২৬
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমানবন্দরে হীরা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান পাথর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে আলোচনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -স্বাস্থ্যমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমি চাই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি -বিমানমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি -বাউবি উপাচার্য
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে’
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)