ভাসানী সেতুতে আবার চুরি, এবার রিফ্লেক্টর লাইট
, ০১লা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৬ আগস্ট, ২০২৫ খ্রি:, ১১ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়েছে তিস্তা দ্বিতীয় সেতু| বহুল প্রতীক্ষার এ সেতু উদ্বোধনের মাত্র একদিনের মাথায় চুরি হয় প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক ক্যাবল| ওই চুরির রেশ না কাটতেই এবার সেতুর রিফ্লেক্টর লাইট চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা|
গত শনিবার (৩ আগস্ট) দিবাগত রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর-ঘাটে তিস্তার নদীর মওলানা ভাসানী সেতুর রিফ্লেক্টর লাইট চুরির ঘটনা ঘটে| রোববার বিষয়টি জানাজানি হয়| তবে কয়টি লাইট চুরি হয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেন নাই|
গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশল উজ্জ্বল চৌধুরী বলেন, রিফ্লেক্টর লাইট চুরির বিষয়টি লোকমুখে শুনেছি| বিষয়টি স্থানীয় থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে|
এর আগে বুধবার চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়| সেদিন সন্ধ্যায় সেতুতে বাতি জ্বলতে দেখা যায়নি| পরদিন বৃহস্পতিবার অনুসন্ধানে জানা যায় সেতুর ল্যামপোস্টের হরিপুর পয়েন্ট থেকে সংযোগ নেওয়া ৩১০ মিটার বৈদ্যুতিক তার দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে| সেই রেশ কাটতে না কাটতেই এবার চুরি হলো রিফ্লেক্টর লাইট|
সেতুর অদূরে সুন্দরগঞ্জের পাঁচপীর এলাকার বাসিন্দা জুয়েল রানা বলেন, ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই| প্রতিদিন হাজার হাজার লোকজন ও যানবাহন এই সেতু দিয়ে পারাপার হয়| অথচ সন্ধ্যা হলেই অন্ধকারে ঢেকে যাচ্ছে দুই পারের কয়েক কিলোমিটার সংযোগ সড়কসহ পুরো সেতুটি|
এদিকে উদ্বোধনের পাঁচদিনে বহুল প্রতীক্ষার এই সেতুতে পৃথক দুটি দুর্ঘটনা ঘটেছে| পৃথক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন| দুটি ঘটনাই ঘটেছে সন্ধ্যার পর|
স্থানীয়দের অভিযোগ, সেতুটি চালু হওয়ার পর থেকে সকাল থেকে রাত পর্যন্ত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করছে| একদিকে আলোবিহীন সেতু, অন্যদিকে একটি মোটরসাইকেলে দুই থেকে চার জন পর্যন্ত আরোহী নিয়ে সেতু পার হন তারা| দুর্ঘটনা রোধে সবার সচেতনতার পাশাপাশি পুলিশ ও প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী|
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিল্পখাতে নিরাপত্তা জোরদারে নিজস্ব সদরদপ্তর ও জনবল বাড়ানোর দাবি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-ছয় মাসে ৪০৪ সম্ভ্রমহরণের ঘটনা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইন ও বিচার বিভাগে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সবুজ কারখানা একশ’র মধ্যে বাংলাদেশেরই ৫৩
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুলনাঞ্চলে কাঁচা পাটের ৯শ’ কোটি টাকার বাণিজ্যের আশা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












