ভারত আমার মায়ের জীবন বাঁচিয়েছে -জয়
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২০ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। তবে এর তীব্র সমালোচনা করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারতের প্রতি কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেছেন জয়। বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারত আমার মায়ের জীবন বাঁচিয়েছে।
সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের বিষয়টি খারিজ করে দিয়েছেন জয়। একই সঙ্গে সীমান্তের ওপার থেকে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদের হুমকি সম্পর্কে নয়াদিল্লিকে সতর্ক করেছে।
শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারতের প্রধানমন্ত্রী মোদির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জয়। তার দাবি, সন্ত্রাসীরা তাকে (শেখ হাসিনা) হত্যার পরিকল্পনা করছে।
এ সময় হাসিনাকে বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধের বৈধতা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন জয়। একই সঙ্গে তার মায়ের বিরুদ্ধে মামলায় বিচারিক রীতিনীতি লঙ্ঘনের অভিযোগ এনেছেন তিনি।
সাক্ষাৎকারে জয় বলেছেন, তারা (অন্তর্র্বতী সরকার) বিচারের আগেই ১৭ জন বিচারককে বরখাস্ত করেছে, সংসদীয় অনুমোদন ছাড়াই অবৈধভাবে আইন সংশোধন করেছে এবং তার (শেখ হাসিনা) আইনজীবীদের আদালতের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে। যখন কোনো যথাযথ প্রক্রিয়া থাকে না, তখন কোনো দেশই প্রত্যর্পণ করবে না।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, বিশেষ করে তার ১৫ বছরের শাসনামলে। তবে জয় জোর দিয়ে বলেছেন, অন্তর্র্বতী সরকার বিচার প্রক্রিয়া নিয়ে আপস করেছে।
শেখ হাসিনার নাটকীয় পলায়নের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে জয় তার মায়ের জীবন বাঁচানোর জন্য ভারতকে কৃতিত্ব দেন। তিনি বলেন,‘ভারত মূলত আমার মায়ের জীবন বাঁচিয়েছে। যদি তিনি বাংলাদেশ ছেড়ে না যেতেন, তাহলে তাকে হত্যার পরিকল্পনা ছিল।
জয়ের দাবি, শেখ হাসিনার আমলে দোষী সাব্যস্ত ‘হাজার হাজার সন্ত্রাসী’ কে মুক্তি দিয়েছে অন্তর্র্বতী ইউনূস সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘গুনে গুনে ঘুষ’ নেয়ার ঘটনা প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে -ফখরুল
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নেই -এ্যানি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-আজিজসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে -অর্থমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টুথপেস্টে প্লাস্টিক ‘গবেষণা’ নিয়ে প্রশ্ন, দেশীয় কোম্পানীকে ‘ক্ষতিকর’ বলে ভারতীয় কোম্পানীকে ‘নিরাপদ’ ঘোষণা!
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুলিস্তানে আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০-১৫ দিন সময় লাগবে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৪৩ হাজার কৃষক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)