ভারত-পাকিস্তান উত্তেজনা: ‘যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ’
ভারত অভিযান চালালে ‘এক ধাপ এগিয়ে’ জবাব দেবে পাকিস্তান
পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালাল ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান
, ০১ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ভারতের পাকিস্তানবিরোধী অবস্থানকে ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে- যে কোনও আগ্রাসনের জবাব কঠোর ও উপযুক্তভাবে দেওয়া হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক ও পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ খান সম্প্রতি বলেছেন, মোদি তার নির্বাচনী স্বার্থসিদ্ধির জন্য আবারও পাকিস্তানবিরোধী মনোভাবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পুলওয়ামা থেকে শুরু করে বর্তমান পরিস্থিতি পর্যন্ত মোদি একাধিকবার নাটক মঞ্চস্থ করেছে।
তিনি আরও বলেন, মোদি চাইলেই উসকানিমূলক কাজ করতে পারে, কিন্তু পারমাণবিক শক্তিধর পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ চাপিয়ে দেওয়ার অবস্থানে সে নেই। আমরা এক জোট হয়ে যে কোনও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।
ভারতের ‘সম্ভাব্য উসকানিমূলক অভিযান’ ঠেকাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে পাকিস্তান সেনাবাহিনী- এমনটাই জানিয়েছেন পাকিস্তানের একজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা।
তিনি সতর্ক করে বলেছেন, ভারতের যেকোনও আগ্রাসনের জবাব ‘এক ধাপ বেশি শক্তি’ দিয়ে দেওয়া হবে।
‘দ্য নিউজ’ পত্রিকাকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, সীমান্তে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
তার মতে, এ প্রস্তুতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভা ও রাজনৈতিক মহলের মধ্যে আস্থার সঞ্চার করেছে। এটি প্রমাণ করে যে যুদ্ধোন্মাদ ভারতকে প্রতিহত করতে সম্পূর্ণ সক্ষম পাকিস্তান সেনাবাহিনী।
পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালাল ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান:
ভারতীয় বিমান বাহিনীর ৪টি রাফাল যুদ্ধবিমান কাশ্মির অঞ্চলে টহল দেওয়ার সময় পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালিয়ে গেছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম।
পিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বিমানবাহিনীর চারটি রাফাল যুদ্ধবিমান কাশ্মিরের ওপর দিয়ে উড়ছিল, যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করেনি।
পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়, পাকিস্তান বিমানবাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে। তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)