ভারতে ভয়াবহ বায়ুদূষণ এখন অর্থনীতির বড় বাধা
, ২৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আযাব-গযব
আল ইহসান ডেস্ক:
দিল্লিতে বায়ুদূষণ এখন সারা বছরের সমস্যা। ২০২৪ সালে একদিনও ভালো মানের বাতাস পায়নি শহরটি। সরকার যে মানকে সন্তোষজনক বলে, সেই মানের দিন ছিলো মাত্র ৬৫টি।
দূষণের সমস্যা এখন ভৌগোলিকভাবেও ছড়িয়ে পড়ছে। উত্তর ভারতের বাইরে থাকা অনেকেই ভাবে, কমপক্ষে দিল্লির মতো খারাপ তো নয়। কিন্তু অবস্থার দ্রুত অবনতি হচ্ছে সর্বত্র। কলকাতায় ঐতিহাসিক হাওড়া ব্রিজ প্রায়ই কুয়াশা ও ধোঁয়ায় আড়াল হয়ে যায়। মুম্বাইয়ে দিগন্তরেখা ঝাপসা হয়ে পড়ে। এমনকি তুলনামূলকভাবে পরিষ্কার দক্ষিণ ভারতেও বাতাসে ভাসমান ক্ষুদ্র কণার কারণে সূর্য ঢেকে যায় এবং মানুষের স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ে।
স্বাস্থ্য সাময়িকী দ্য ল্যানসেটের তথ্য অনুযায়ী, ভারতে প্রতিবছর প্রায় ১৭ লাখ মানুষ দূষণজনিত কারণে মারা যায়।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের দাভোস সম্মেলনে হার্ভার্ডের অর্থনীতিবিদ মন্তব্য করেছে, দূষণের অর্থনৈতিক প্রভাব মার্কিন শুল্কের চেয়েও অনেক বেশি গুরুতর।
২০১৯ সালে পরামর্শক প্রতিষ্ঠান ডালবার্গের এক প্রতিবেদনে বলা হয়, বায়ুদূষণের কারণে ভারতের বার্ষিক অর্থনৈতিক ক্ষতি জিডিপির প্রায় ৩ শতাংশ। অন্যদিকে সন্ত্রাসী ড্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্ক (যা পরে শিথিল করা হয়) ভারতের প্রবৃদ্ধি বছরে মাত্র ০.৬ শতাংশ কমাতে পারতো বলে অনুমান করা হয়েছিলো।
অর্থাৎ, শুল্ক নিয়ে তাৎক্ষণিক নীতিগত পদক্ষেপ দেখা গেলেও দূষণ নিয়ে তেমন সক্রিয়তা নেই। বরং সরকার সমস্যাটিকে ছোট করে দেখানোর চেষ্টা করছে।
দূষণের প্রভাব এখন সরাসরি ব্যবসায়ও পড়ছে। খুচরা বিক্রেতা শপার্স স্টপ ২০২৫ সালের শেষ প্রান্তিকে বিক্রি কমার জন্য দূষণকে দায়ী করেছে। উত্তর ভারতে দূষণের কারণে ভোক্তাদের চলাচল ও ব্যয় কমেছে বলে জানিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান।
প্রতিবছর শীতকালে উত্তর ভারতে দৃশ্যমানতা কমে যাওয়ায় শত শত ফ্লাইট বাতিল হয়। অনেক দেশ তাদের নাগরিকদের ভারতে ভ্রমণের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করে, ফলে পর্যটনও ক্ষতিগ্রস্ত হয়। কোম্পানিগুলো দক্ষ কর্মী ধরে রাখতে হিমশিম খাচ্ছে। দিল্লির দূষণের কারণে ওষুধ কোম্পানির বহু শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছে। বিদেশি কর্মকর্তারাও একই কারণে ভারতে কাজ নিতে অনাগ্রহ দেখাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)