ভারতে আটক জেলেদের মুক্তিসহ ৮ দফা দাবি
, ২২ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৫ মার্চ, ২০২৩ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ভারতের বিভিন্ন কারাগারে আটকে থাকা জেলেদের ফিরিয়ে আনা এবং তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে জেলে ও ট্রলার শ্রমিকদের দুটি সংগঠন।
একইসঙ্গে গভীর সমুদ্রে মৎস্য আহরণকারী জেলেদের ৬৫ দিনের খাদ্য সহায়তা ও বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ সঠিকভাবে বিতরণসহ ৮ দফা দাবি জানানো হয়। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভারতে আটক ট্রলার শ্রমিক জেলেদের মুক্তি ও জেলেদের সহায়তা প্রকল্পে লুটপাট বন্ধের দাবিতে’ আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সংগঠন দুটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতি।
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির সভাপতি ইসরাইল পন্ডিত বলেন, ‘গত বছরের ১৯ আগস্ট ও ২১ নভেম্বর দুটি প্রলয়ঙ্করী পানিচ্ছ্বাস ও বন্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বহু জেলেকে উদ্ধার করে সে দেশের বিভিন্ন কারাগারে রাখে। তাদের ফিরিয়ে আনার জন্য আমরা সরকারের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১০-১৫ বার আবেদন করেছি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে ১২০ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু এখনও উড়িষ্যার কারাগারে ১৮ জন জেলে আটক রয়েছেন। তাদের মুক্তির জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত বছরের ডিসেম্বর মাসে পত্র দিয়েছি। কিন্তু দিল্লির বাংলাদেশ হাইকমিশনের অবহেলার কারণে দীর্ঘ ৪ মাসেও ওই ১৮ জন জেলে মুক্তি পায়নি।
তিনি আরও বলেন, ‘প্রলয়ংকারী বন্যায় যে সব জেলে মারা গেছেন, তাদের পরিবার-পরিজনকে যেন সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হয়. এমন দাবি জানাচ্ছি।’
আগামী রমাদ্বান শরীফের আগে ভারতের উড়িষ্যায় আটককৃত জেলেদের মুক্তি না দেওয়া হলে এবং সরকারের পক্ষ থেকে জেলে ও ট্রলার শ্রমিকদের দাবি মানা না হলে ২রা রমাদ্বান শরীফ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে প্রতীকী অনশন করা হবে। পাশাপাশি জেলেদের খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের উপকরণ সঠিকভাবে দেওয়া না হলে রমাদ্বান শরীফের পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিলের হুঁশিয়ারিও দেওয়া হয় সংগঠন গুলোর পক্ষ থেকে।
দুর্ঘটনা:
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












