ভাপসা গরমে ওষ্ঠাগত জনজীবন
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ মে, ২০২৬ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
তীব্র ভাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মে মাসের এই সময়ে এসে দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়ার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বা অতিরিক্ত আর্দ্রতার কারণে গরমের অনুভূতি বহুগুণ বেড়ে গেছে।
আবহাওয়া অফিস দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিলেও বাস্তব চিত্রে গরম থেকে তাৎক্ষণিকভাবে কোনো বড় স্বস্তির লক্ষণ দেখা যাচ্ছে না; বরং মাঝেমধ্যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও তাতে ভাপসা গরম আরো বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে দেশের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগাম প্রভাব এবং বঙ্গোপসাগর থেকে উঠে আসা প্রচুর জলীয়বাষ্পের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। থার্মোমিটারে তাপমাত্রা যা-ই দেখা যাচ্ছে, অতিরিক্ত আর্দ্রতার কারণে মানুষের শরীরে গরম অনুভূত হচ্ছে তার চেয়ে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। ফলে সামান্য পরিশ্রমেও শরীর ঘেমে যাচ্ছে এবং একধরনের অস্বস্তিকর গুমোট পরিবেশ তৈরি হয়েছে।
গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল লক্ষ্মীপুরের রামগতিতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস; যা আগের দিন যশোরে ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে তাপমাত্রা বেড়ে হয়েছে ৩৬.২ ডিগ্রি; যা আগের দিন ছিল ৩৪.৭ ডিগ্রি। গতকাল সকাল ৬টায় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ আর সন্ধ্যা ৬টায় ৬৩ শতাংশ।
অন্যদিকে আগের দিন চার জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেলেও বুধবার পরিধি বেড়ে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও চাঁদপুরের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে চিকিৎসকেরা সুতি ও হালকা রঙের পোশাক পরার এবং প্রচুর পরিমাণে নিরাপদ পানি, ডাবের পানি ও স্যালাইন খাওয়ার পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের এই আবহাওয়ায় বাড়তি সতর্কতায় রাখার তাগিদ দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫০ ঘণ্টা পেরিয়ে গেলেও সীমান্তের শূন্যরেখায় দুই শিশুসন্তানসহ দম্পতি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেনজীরকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের কাজ চলমান
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিমানবন্দরে দুবাই প্রবাসী স্বামীকে বিদায় দিতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ওসি ও এসআইকে কুপিয়ে জখম করল ছিনতাইকারী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কতজনকে চিকিৎসা দেবো, আমাদের সক্ষমতা তো সীমাবদ্ধ -প্রধানমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা -রেলমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দ্বিতীয় পদ্মা এবং যমুনা সেতুর পরিকল্পনা আছে -সেতুমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশুরার মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ -ডিএমপি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হয়রানির শিকার হয়েছি, প্রতিবাদস্বরূপ ফিরে এসেছি -ডা. জাহেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশেই তৈরি হচ্ছে আধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)