ভাঙচোরা বাস থেকে সর্বোচ্চ ভাড়া আদায়!
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন (২০২২ সালের ১৩ সেপ্টেম্বর প্রকাশিত) বলছে, ঢাকার গণপরিবহনে প্রতিদিন ১৮২ কোটি ৪২ লাখ টাকা অতিরিক্ত ভাড়া নৈরাজ্য হচ্ছে। গত বছরে দুইবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর অস্বাভাবিক হারে বাড়ানো হয় ভাড়া। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় যাত্রীদের সঙ্গে ২৫টি লাঞ্ছনার ঘটনা ঘটে। হত্যার শিকার হয় ১৪ যাত্রী আর গুরুতর আহত হন ১০ যাত্রী। যেসব ঘটনা যাত্রী সাধারণের মধ্যে ভীতি সঞ্চার তৈরি করেছে।
ওই প্রতিবেদন প্রকাশের পর কিছুটা নড়েচড়ে বসে রাজধানীতে চলাচল করা বাস মালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটি ভাড়া নৈরাজ্য ঠেকাতে ২০২২ সালের ১৩ নভেম্বর বাসে ই-টিকিটিং ব্যবস্থার প্রবর্তন করে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫৯ পরিবহন কোম্পানির ৩ হাজার ৩০৭টি বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করতে সক্ষম হয়েছে মালিক সমিতি। বাকি প্রায় ৩৮ কোম্পানির ২ হাজারেরও বেশি বাস।
এ ব্যবস্থাকে যাত্রীরা স্বাগত জানালেও বাসের কন্ডাক্টরদের পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন ব্যবহারে অনীহা দেখা গেছে। যাত্রীরা বলছেন, সময় ও ভাংতির দোহাই দিয়ে মেশিন ব্যবহার করতে চান না বাস কন্ডাক্টররা।
বাসে চড়ে প্রতিদিন কাজীপাড়া থেকে নীলক্ষেত এলাকায় যাতায়াত করেন বেসরকারি চাকরিজীবী জাহিদ আহসান। গণপরিবহনের অব্যবস্থাপনা নিয়ে বেশ ক্ষুব্ধ তিনি।
অনেকটা ক্ষোভ নিয়েই তিনি বলেন, সেফটি ও সুপার লিংক বাস ব্যবহার করে আমি অফিসে যাতায়াত করি। চার্টে কাজীপাড়া থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত ভাড়া দেখায় ২৬ টাকা। অথচ বাসগুলো ভাড়া নেয় ৩০ টাকা করে। তাদের প্রিন্ট করা টিকিটে কখনও ২৮ টাকা আবার কখনও ৩০ টাকা দেখায়। ২৮ টাকা দেখালেও ভাড়া ৩০ টাকাই নেয়। কনডাক্টররা বলে, তাদের কাছে ভাংতি টাকা নেই। পিওএস মেশিন ব্যবহারেরও সময় নেই।
এরপর প্রশ্ন রেখে তিনি বলেন, তাদের মেশিন ব্যবহারে এতো অনীহা, তাহলে মেশিন ব্যবস্থা আনা হলোই কেন? এটা কি শুধু আইওয়াশ মাত্র?
মালিক সমিতি অতিরিক্ত ভাড়া নিয়ে সোচ্চার হলেও পরিবহনের নাজুক অবস্থার দিকে নজর দিতে পারেনি। তারা বলছেন, আপাতত ভাড়া আদায়ের বিষয়টাই দেখছি। সব তো আর একসঙ্গে করা যাবে না।
পরিবহনের এমন নাজুক অবস্থা নিয়ে ২০২২ সালের ১৪ অক্টোবর এক জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেখানে উল্লেখ করা হয়, ঢাকায় সিটিতে চলাচলরত গণপরিহনের সৌন্দর্যের ওপর নগরের সৌন্দর্য্য ও দেশের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে। লক্ষ্য করা যাচ্ছে কিছু বাস, মিনিবাসের রঙচটা, জরাজীর্ণ, জানালা-দরজার কাচ ভাঙা, সামনে পেছনের লাইট ভাঙা। কোনো কোনো বাস থেকে কালো ধোয়াও নির্গমন হচ্ছে। তাছাড়া কিছু বাস-মিনিবাসের ভেতরে ফ্যান থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা ভাঙা ও অচল। বেশিরভাগ বাসের সিটের কভারও অপরিষ্কার। যাত্রীদের চলাচলে নানাবিধ ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
এজন্য সংশ্লিষ্ট মোটরযান মালিকদেরকে আগামী ৩০ নভেম্বর মধ্যে যানবাহন ত্রুটিমুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় ৩০ নভেম্বরের পর এসব যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সে সময় বিআরটিএ সূত্রে জানা যায়, মাত্র ৪ জন ম্যাজিস্ট্রেট রোস্টারিংয়ের মাধ্যমে ত্রুটিমুক্ত বাসের বিরুদ্ধে অভিযান চালাবেন।
গণবিজ্ঞপ্তির পর ৩০ নভেম্বর পার হয়ে গেলেও কার্যকরী কোন ব্যবস্থা দেখা যায়নি। অভিযোগ উঠেছে, বিআরটিএর নিয়ম নীতির কোন পাত্তায় দেয়নি বাস মালিকরা। সড়কে আগের মতোই দাপিয়ে বেড়াচ্ছে অপরিষ্কার, অস্বাস্থ্যকর ও ত্রুটিযুক্ত বাসগুলো।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মুহম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিশ্বের সব দেশে আমার যাওয়ার সুযোগ না হলেও এশিয়ার বেশ কয়েকটি দেশ ঘুরেছি। এসব দেশের মধ্যে পার্থক্য করলে দেখা যায়- এশিয়ার শহরের মধ্যে সবচেয়ে বেশি ভাড়া ঢাকা এবং চট্টগ্রাম সিটি বাস সার্ভিসে। আর সেবার মানের দিক থেকে সবচেয়ে নিম্নমান এই দুই শহরেই। অর্থাৎ সর্বোচ্চ মূল্যে ভাড়া পরিশোধ করে সর্বনিম্ন যাত্রী সেবাটা আমরা পাচ্ছি।
সরকার বাস মালিকদের নানা প্রণোদনা দিয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, জনগণের টাকায় রাস্তা নির্মাণ হয়, রাস্তার উন্নয়ন হয়, ব্রিজ নির্মাণ হয়। যদি অন্য কোনো ব্যবসার সাথে পরিবহন ব্যবসার তুলনা করেন, তবে সবচেয়ে কম খরচের ব্যবসা এটি। কারণ আপনার একটি দোকানের ব্যবসা করতে গেলে সেখানের সব অবকাঠামো নিজেকে করতে হয়। কিন্তু পরিবহনের ক্ষেত্রে সব ডেকোরেশন জনগণের টাকায় হয়। এখানে আপনি একটি বাস কিনে রাস্তায় নামিয়ে দিলেন, আপনার ব্যবসা শুরু হয়ে গেল। আর জনগণের ডেকোরেশন করে দেওয়ার অর্থ হচ্ছে, জনগণকে ভালো একটি সার্ভিস দেওয়া। কিন্তু সেই সার্ভিসটিই থেকে বঞ্চিত হচ্ছেন জনসাধারণরা।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব আরও জানান, ২০১২ সালে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছিল রাজধানীতে ২০ বছরে ঊর্ধ্বে যেসব বাস রয়েছে মেয়াদোত্তীর্ণ সেই বাসগুলোকে উচ্ছেদ করা হবে। ওই ২০ বছরের সঙ্গে আরও ১০ বছর হয়ে গেছে। এই ৩০ বছরে একটি বাসও উচ্ছেদ করতে পারেনি সরকারের এই শক্তিশালী সংস্থা।
মানহীন এসব বাস নিয়ে ট্র্যাফিক পুলিশের ভূমিকা কী, জানতে চাইলে তেজগাঁও জোনের ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার কবির বলেন, আমাদের কাজ হচ্ছে গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা, নিয়ম মানছে কিনা এসব দেখা। অনিয়ম পেলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। লক্কড়-ঝক্কড় বাসের ফিটনেস কীভাবে হয়, এটা বিআরটিএ বলতে পারবে।
মানহীন বাসের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে বিআরটিএ- জানতে চাইলে বিআরটিএর উপপরিচালক (এনফোর্সমেন্ট) মুহম্মদ হেমায়েত উদ্দিন বলেন, আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। এসব বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের লোকবল কম। তারপরও আমরা চেষ্টা করছি। তবে বাস মালিকদের এ বিষয়ে আরও আন্তরিক হতে হবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।