বড় বোনকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় গর্ভের সন্তান হারালেন ছোট বোন
বড় বোনকে মারধরের খবর পেয়ে বাঁচাতে ছুটে গিয়েছিলেন ছোট বোন। এ সময় বড় বোনের বাড়িতে হামলার দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গেলে প্রতিপক্ষের নির্মম নির্যাতনের শিকার হন তিনি। পেটে লাঠির আঘাতে তিন মাসের গর্ভের সন্তান হারিয়েছেন ময়না আক্তার নামের ওই নারী। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
, ০৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ ছানী, ১৩৯৪ শামসী সন , ২১ জুলাই, ২০২৬ খ্রি:, ০৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ভুক্তভোগীর পরিবার জানায়, সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের নতুনবাজার গ্রামের আব্দুল জলিল খানের চার মেয়ে। বড় মেয়ে পারভিন বেগম (৪৬) কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফেরেন। দেশে এসে চরবিষ্ণুপুর ইউনিয়নের বালাডাঙ্গা এলাকায় জমি কিনে বসতঘর নির্মাণ করে বসবাস করছেন। স্বামী না থাকায় তিনি একাই থাকেন এবং মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
ওই বাড়িটি দখলে নিতে প্রতিবেশী মজিবর, মোজাফফর, বাবলু, শহীদসহ আরও কয়েকজন বিভিন্ন সময় অত্যাচার ও নির্যাতন চালিয়ে আসছিল। সবশেষ শুক্রবার (১৭ জুলাই) মজিবর ও মোজাফফর বড় বোন পারভিন বেগমের ওপর হামলা করেছে এমন খবর পেয়ে ছুটে যান ছোট বোন ময়না আক্তার। হামলার দৃশ্য মোবাইলে ধারণ করতে গেলে ময়নার ওপরও হামলা চালায় মজিবর ও তার লোকজন।
এ সময় পেটে তিন মাসের সন্তান রয়েছে জানিয়ে বাঁচার আকুতি জানালেও নির্যাতন থামায়নি প্রতিপক্ষ। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ময়না আক্তারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার গর্ভপাত হয়। এ ঘটনায় সদরপুর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী ময়না আক্তার বলেন, ‘হামলার দৃশ্য মোবাইলে ধারণ করতে গেলে তারা আমার ওপরও হামলা চালায়। পেটে তিন মাসের সন্তান রয়েছে বলে বাঁচার আকুতি জানালেও তারা নির্যাতন থামায়নি। আমার পেটে লাঠি দিয়ে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে আমার পেটের সন্তানের মৃত্যু হয়। আমি এ ঘটনার বিচার চাই।’
বড় বোন পারভিন বেগম বলেন, ‘আমার জমি দখল করার জন্য ওরা প্রতিনিয়ত আমাকে মারধর ও হুমকি দেয়। আমার স্বামী না থাকায় অসহায়ত্বের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে এমন করছে। স্থানীয় মাতব্বরদের কাছে বলেও কোনো সমাধান পাইনি। আমাকে তো মারছেই, মারধর করার সময় ওদের কাছে হাতজোড় করে বলেছিলাম আমার বোনের পেটে সন্তান রয়েছে, ওকে মারিস না। কিন্তু তারা শোনেনি।’
তিনি আরও বলেন, ‘আমার বোনের স্বামী মালয়েশিয়া প্রবাসী। কয়েক মাস আগে দেশে এসেছেন, কিছুদিন পর চলে যাবেন; এমন সময়ে এ ঘটনা ঘটালো ওরা। থানায় মামলা করতে গেলে মামলা নিয়েছে ঠিকই, কিন্তু আমরা যা উল্লেখ করেছি, পুলিশ তা নেয়নি।’
সোমবার (২০ জুলাই) বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডের সামনে মেঝেতে চিকিৎসাধীন অবস্থায় দেখা যায় ময়না আক্তারকে। হাসপাতালের লেবার ওয়ার্ডের সিনিয়র নার্স মিনতি সরকার জানান, আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে ময়না আক্তারের গর্ভপাত হয়ে গেছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। তবে মামলায় ভ্রূণ নষ্টের বিষয়টি এড়িয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে হামলার ঘটনায় জড়িত প্রতিপক্ষের লোকজনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া সম্ভব হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাড়ে ৩ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তদন্ত কমিটির সুপারিশ তোয়াক্কা না করেই মাইলস্টোন নির্মাণ করছে নতুন ভবন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চার দফা আশ্বাসে ৮ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, রেল যোগাযোগ স্বাভাবিক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরানীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মামলাজট নিরসনে মধ্যস্থতা আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গোলাপি রেইন লিলি। রাজশাহী নগরীর দেবী শিংপাড়া সড়কের পাশের ছোট্ট ফুলবাগান থেকে তোলা।
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি আগস্ট-সেপ্টেম্বরে
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খেলা দেখে দেরিতে বাড়ি ফেরায় স্ত্রীর সঙ্গে মনমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের ৯তলা ভবন নিয়ন্ত্রণে নিলো দুদক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












