শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ব্লাড ব্যাংকের রক্ত ভয়ংকর!

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৫ মার্চ, ২০২৩, সকাল ৪:২৫
ব্লাড ব্যাংকের রক্ত ভয়ংকর!
বগুড়া সংবাদদাতা:
লিকলিকে শরীর। দুপায়ে ভর করে ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না মাদকাসক্ত যুবক মিনহাজ (ছদ্মনাম)। এ অবস্থায় এসেছেন বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল এলাকার একটি ব্লাড ব্যাংকে। উদ্দেশ্য রক্ত দেওয়া।
দেখা গেলো, দোকানমালিকের সঙ্গে তিনি তর্কে জড়িয়েছেন। কারণ, ১০০ টাকার চুক্তিতে তার শরীর থেকে এক ব্যাগ রক্ত নেওয়া হলেও তাকে দেওয়া হয়েছে মাত্র ৫০ টাকা। আরও ৫০ টাকা দাবিতে মিনহাজের এ হট্টগোল।
এসময় বেশকিছু লোক জড়ো হন। তাদের উদ্দেশে মিনহাজ বলছিলেন, এর আগেও এভাবে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এটা এখন আর মানবো না। চুক্তি অনুযায়ী ১০০ টাকাই দিতে হবে।
অনুসন্ধানে জানা গেছে, শহরের বেশিরভাগ ব্লাড ব্যাংকেরই একই অবস্থা। অবাধে গজিয়ে ওঠা এসব ব্লাড ব্যাংকে ডোনার হিসেবে নিয়মিত রক্ত বিক্রি করছেন মাদকাসক্ত যুবক এবং যৌনকর্মীরা। এদের রক্তে বি-ভাইরাস, এইডসের জীবাণু থাকতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকের আশপাশে গড়ে উঠেছে শতাধিক ব্লাড ব্যাংক। সেখানে নিয়মিত রক্ত বেচাকেনা হচ্ছে। তবে এগুলোর প্রায় সবগুলোই অনুমোদনহীন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বগুড়া উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় শুধু বগুড়ায় নয়, পার্শ্ববর্তী জেলা গাইবান্ধা, নওগাঁ, সিরাজগঞ্জ ও জয়পুরহাট থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন। এ শহরে সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাড়াও প্রায় দুইশ ক্লিনিক রয়েছে। বিভিন্ন ক্লিনিক ও দুই হাসপাতালে প্রতিমাসে রক্তের প্রয়োজন হয় দুই থেকে আড়াই হাজার ব্যাগ। এসব রক্তের প্রয়োজন মেটায় সন্ধানী, রক্ত পরিসঞ্চালন বিভাগ এবং বিভিন্ন স্থানে গড়ে ওঠা ব্লাড ব্যাংক।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও মোহাম্মদ আলী হাসপাতালে স্বেচ্ছাসেবী সংস্থা সন্ধানীর একটি শাখা রয়েছে। মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে মাসে গড়ে ৪০০-৪৫০ ব্যাগ রক্ত সরবরাহ করে ‘সন্ধানী’। বাকি রক্ত সরবরাহ করে বিভিন্ন ব্লাড ব্যাংক। সন্ধানী রক্ত সংগ্রহ করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে। তাদের রক্তের সবচেয়ে বড় ডোনার (দাতা) শিক্ষার্থীরা। কিছু তালিকাভুক্ত ডোনারও রয়েছেন। তারা প্রতি তিনমাস পরপর রক্ত দেন।
তবে শুধু সন্ধানীর সরবরাহ করা রক্তে প্রয়োজন মেটে না বলেই ক্লিনিকগুলো রক্ত সংগ্রহ করে অন্যান্য ব্লাড ব্যাংক থেকে। এসব ব্লাড ব্যাংক প্রতিব্যাগ রক্ত একশ থেকে দেড়শ টাকায় ডোনারদের কাছ থেকে সংগ্রহ করে। এরপর বিভিন্ন টেস্ট ফিসহ রোগীর কাছে সেই রক্ত বিক্রি করে এক থেকে দেড় হাজারে। তবে আশঙ্কার বিষয় হলো ডোনাররা। এসব ডোনারের বেশিরভাগ হয় মাদকাসক্ত নতুবা যৌনকর্মী।
মাদকের টাকা জোগাতে তারা নিয়মিত রক্ত বিক্রি করেন। আবার খদ্দের না জুটলে কোনো কোনো যৌনকর্মী রক্ত বিক্রি করে পেট চালায়। এদের কাছ থেকে সংগৃহীত রক্তে যৌনরোগের ছাড়াও বি-ভাইরাসসহ এইডসের জীবাণু থাকার আশঙ্কা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বগুড়া সিভিল সার্জন অফিসের একটি সূত্র জানায়, অবৈধভাবে রক্ত বেচাকেনা রোধে অতীতে একাধিকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় পার হলেও এ বিষয়ে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সার্বিক বিষয়ে বগুড়া সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম বলেন, সরকারি হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় যে রক্ত দেওয়া-নেওয়া হয় শুধু সেটারই অনুমোদন রয়েছে। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত কোনো ব্লাড ব্যাংকের অনুমোদন নেই।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে