ব্যবসায়ীরা চায় রাজনৈতিক সহনশীলতা : এফবিসিসিআই সভাপতি
গোপালগঞ্জ সংবাদদাতা:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সহিংসতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি দেশের স্বার্থে কোনো ব্যবসায়ী প্রত্যাশা করে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি বা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।
জুমুয়াবার (১৮ আগষ্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি এ কথা বলেন।
মাহবুবুল আলম বলেন, ‘ব্যবসায়ীরা সব সময় আশা করে রাজনৈতিক সহনশীলতা। রাজনৈতিক সহনশীলতা না থাকলে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। অর্থনীতি এগোতে পারে না। গত ১৫ বছরে দেশে কোনো হরতাল ছিল না, অবরোধ ছিল না। কোনো রকমের জ্বালাও-পোড়াও ছিল না। রিকশাওয়ালা থেকে শুরু করে শ্রমিক-ক্ষুদ্র ব্যবসায়ী – সবাই উপকৃত হয়েছেন। আমরা চাই রাজনৈতিক সহনশীলতা। সব রাজনৈতিক দলকে অনুরোধ করব, একটি স্বাভাবিক, সুন্দর পরিস্থিত রেখে আগামী নির্বাচন হোক। ’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্যই একটি স্বাধীন দেশ পেয়েছি। ব্যবসায়ীরা অনেকেই ব্যাংকের মালিক, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার হয়েছেন। শূন্য থেকে শুরু করে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে। দেশ স্বাধীন না হলে এগুলো সম্ভব হতো না। এজন্য আমরা বঙ্গবন্ধুর কাছে চিরকৃতজ্ঞ। ’
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সভাপতি আরও বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীন ভূখ- দিয়েছেন। তার কন্যা শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন সেটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের অর্থনীতির আকার বাড়ছে। ব্যবসা-বাণিজ্যের আকার বাড়ছে। প্রচলিত-অপ্রচলিত পণ্য রপ্তানি বাড়ছে। ’
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ‘গত ১৫ বছর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পৌঁছেছে। বিগত বছরগুলোতে মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বিনিয়োগ মানে কর্মসংস্থান, বিনিয়োগ মানে মানুষের জীবনের সম্ভাবনার দ্বার উন্মোচন হওয়া। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ’
আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, ‘আমি ২০১৪-১৫ কমিটিতে এফবিসিসিআইয়ের সভাপতি ছিলাম। তখন বিএনপি-জামায়াতের তা-ব মোকাবিলা করেছি। ব্যবসায়ী সমাজ সব সময় শেখ হাসিনার সঙ্গে ছিল, আগামীতেও থাকবে। ’
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।