বুধ গ্রহে রয়েছে যে অমূল্য ভান্ডার!
নাসার মেসেঞ্জার মহাকাশযান থেকে পাঠানো তথ্য বিশ্লেষণ করে গবেষকরা জানতে পেরেছে যে, বুধপৃষ্ঠ থেকে প্রায় ৫০০ কিমি নীচে হিরার এই পুরু স্তরটি রয়েছে। খবর ডেলি এক্সপ্রেসের।
২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত নাসার মেসেঞ্জার মহাকাশযানটি বুধকে প্রদক্ষিণ করেছে। এই দীর্ঘ সময় ধরে ছোট্ট গ্রহটির গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে মহাকাশযানটি। নতুন এই সন্ধান লাভের ফলে গ্রহটির গঠন সম্পর্কে পূর্ববর্তী যে সব তত্ত্ব নাসার হাতে ছিল, তা খারিজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধের পৃষ্ঠে গ্রাফাইট প্যাচের উপস্থিতি দেখে বিজ্ঞানীরা অনুমান করেছিলো যে, গ্রহটিতে একসময়ে কার্বনসমৃদ্ধ ম্যাগমার মহাসাগরের উপস্থিতি ছিল। এই কারণে ম্যাগমা বুধপৃষ্ঠের উপরে গ্রাফাইটের স্তরটি তৈরি করেছে এবং গ্রাফাইটের জন্য বুধের রং কালো।
নতুন গবেষণার ফলে এটা মনে করে হচ্ছে যে, বুধ গ্রাফাইট গঠিত নাও হতে পারে। বরং কার্বনের আরো মূল্যবান রূপ হিরা দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনাই প্রবল। বুধের পৃষ্ঠ এবং কেন্দ্রের সীমানার মধ্যবর্তী প্রবল চাপের ফলে কার্বনসমৃদ্ধ ম্যাগমা হিরায় পরিণত হয়ে যেতে পারে বলে মনে করছে নাসা।
বুধ গ্রহ নিয়ে বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে বিভ্রান্তির মধ্যে রয়েছে। এর প্রধান কারণ ঘন অন্ধকারে ঢেকে থাকা বুধপৃষ্ঠ। গ্রহটির কেন্দ্রের ঘনত্ব এবং পৃষ্ঠে থাকা আগ্নেয়গিরিগুলি অসময়ে নিষ্ক্রিয় হয়ে পড়ার কারণে সমস্যায় পড়েছে নাসার গবেষকেরা।
গবেষকদের মতে, দু’টি প্রক্রিয়ার মাধ্যমে হিরার স্তরটি গঠিত হতে পারে। কার্বন-সমৃদ্ধ ম্যাগমা জমাট বেঁধে স্ফটিকের আকার ধারণ করতে পারে। অথবা বুধের কেন্দ্রের তরল জমাট বেঁধে এই দীর্ঘ ও পুরু হিরার স্তর তৈরি হয়েছে।
বিষয়টি কতটা সত্যি, তা জানার জন্য মহাকাশবিজ্ঞানীরা নাসার পরীক্ষাগারে বুধের অভ্যন্তরীণ পরিবেশ তৈরি করেছিলো। বুধের চরম পরিবেশকে অনুকরণ করে কৃত্রিম সিলিকেটের উপর সাত গিগাপাস্কালেরও বেশি চাপ প্রয়োগ করে পরীক্ষাটি করা হয়েছিল।
এই আবিষ্কারটি থেকে মহাকাশবিজ্ঞানীরা জানতে পেরেছে, কেন বুধের প্রধান আগ্নেয়গিরির কার্যকলাপ প্রায় ৩৫০ কোটি বছর আগে তুলনামূলকভাবে দ্রুত শেষ হয়েছিল। হিরার স্তরের দ্রুত তাপ শুষে নেয়ার ক্ষমতা রয়েছে। যার ফলে আগ্নেয়গিরিগুলির অকালসমাপ্তি ঘটেছে বলে মনে করছে মহাকাশ গবেষকেরা।
নাসার গবেষক দলটি বুধের ‘ম্যান্টেল-কোর’ সীমানায় হিরার স্তরের তাপীয় প্রভাব নিয়ে আরো বেশি করে পরীক্ষা-নিরীক্ষার পরিকল্পনা করেছে। বুধের অভ্যন্তরীণ গঠন এবং বিবর্তন সম্পর্কে আরো বিশদে জানতে ২০২৬ সালের ‘বেপিকলম্বো মিশন’ থেকে নতুন তথ্য আনানোর প্রচেষ্টায় রয়েছে নাসা।
বুধে হিরার উপস্থিতি নিয়ে মহাকাশ গবেষণা ক্ষেত্রে আলোড়ন উঠলেও এই মুহূর্তে তা অধরাই থেকে যাবে। কেননা- যে গভীরতায় এই হিরার স্তরের অস্তিত্ব রয়েছে বলে মনে করা হচ্ছে, সেখান থেকে তা খনন করা কার্যত অসম্ভব বলে জানিয়েছে নাসা।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।