বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) টানা চতুর্থদিনের মতো জ্বালানি তেলের দাম কমলো। ইউরোপে চাহিদা কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে ইসরায়েল ও হামাসের সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যজুড়ে তেলের সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ব্রেন্টক্রডের দাম ২৮ সেন্ট বা শূন্য.৩ শতাংশ কমে ৮৭.৭৯ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩১ সেন্ট বা শূন্য.৪ শতাংশ কমে ৮৩.৪৩ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমার অন্যতম কারণ হলো ইউরোপের ধীর গতির অর্থনীতি। অঞ্চলটিতে চাহিদা কমেছে ব্যাপকভাবে। ইউরোজনে আগের বছরের তুলনায় এবছর তেলের ব্যবহার কমেছে।
একটি জরিপে দেখা গেছে, খারাপ পথে এগোচ্ছে ইউরোজোনের চতুর্থ প্রান্তিকের অর্থনীতি। এতে মন্দারকবলে পড়তে পারে সেখানের অর্থনীতি।
মঙ্গলবারের (২৪ অক্টোবর) জরিপের ফলাফল ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) জন্য হতাশাজনক। বর্তমান বাজার মূল্যে বোঝা যাচ্ছে ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের দীর্ঘ মেয়াদে উচ্চ সুদের হারের ব্যাখ্যা স্থায়ী নাও হতে পারে।
এইচসিওবি এর ফ্ল্যাশ ইউরোজোন কম্পোজিট পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) অক্টোবরে কমে দাঁড়িয়েছে ৪৬.৫ শতাংশ, যা ২০২০ সালের নভেম্বরের পর সর্বনিম্ন। করোনার সময় বাদ দিলো এই হার ২০১৩ সালের পর সর্বনিম্ন। সেপ্টেম্বরে এই হার ছিল ৪৭.৫ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)