বিলুপ্ত বাগছাস, নতুন করে ‘জাতীয় ছাত্রশক্তি’র আত্মপ্রকাশ
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৫ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রতিষ্ঠার ৮ মাসের মাথায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) বিলুপ্ত করে 'জাতীয় ছাত্রশক্তি' গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার এক সমন্বয় সভায় বাগছাসের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এ ঘোষণা দেন।
'জাতীয় ছাত্রশক্তি'র কমিটি ঘোষণা করা হয়নি। তবে এর স্লোগান থাকছে 'শিক্ষা ঐক্য মুক্তি'।
জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একটি অংশ গত ২৬ ফেব্রুয়ারি গঠন করেন বাগছাস।
কিন্তু ডাকসু, জাকসু নির্বাচনে খারাপ ফলাফলের বাগছাস নেতারা সংগঠনটির কাঠামো পুনর্বিবেচনা করার চিন্তা করেন।
'জাতীয় ছাত্রশক্তি'র আত্মপ্রকাশ অনুষ্ঠানে আবু বাকের মজুমদার বলেন, 'নতুন সংগঠন এনসিপির আদর্শিক সহযোগী হিসেবে কাজ করবে। কিন্তু এটাকে লেজুরবৃত্তিক বলা যাবে না। '
'আমাদের সিদ্ধান্ত আমরা নেবো। নিজেদের পলিসি নিজেরা ঠিক করব। আমাদের লিডারশিপ এমন হবে যে কখনো কোনো বিষয়ে কম্প্রোমাইজ করব না,' বলেন তিনি।
'জাতীয় ছাত্রশক্তি'কে একটি স্বতন্ত্র সংগঠন হিসেবে কাজ করবে উল্লেখ করে বাকের বলেন, যেহেতু জাতীয় রাজনীতিতে ছাত্র সংগঠনের প্রভাব থাকে। আমরা মনে করি এনসিপি যে ধারার রাজনীতি করে, তাদের আদর্শিক ধারা আর আমাদের আদর্শিক ধারা এক। সেজন্য স্পষ্টভাবে বলছি আমরা এনসিপির সহযোগী আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে কাজ করব।
'ইতোমধ্যে আমরা নাম পরিবর্তন করেছি। নাম পরিবর্তন হয়ে "জাতীয় ছাত্রশক্তি" হয়েছে। রিফর্মেশন প্রসেসের অংশ হিসেবে আমরা আরও কিছু বিষয় বদলাব, বলেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)