বিমানবন্দরে লাগেজ লুটের কারবার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ নিয়ে জমা পড়া অভিযোগের সংখ্যা বলছে, সমস্যাটি ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশ বিমানের তথ্যেই এর ভয়াবহ চিত্র পাওয়া গেছে।
শুধু ২০২৫ সালেই লাগেজসংক্রান্ত অভিযোগ জমা পড়ে ১ হাজার ৩৮৭টি। এর মধ্যে ১ হাজার ৩৭২টি নিষ্পত্তির দাবি করা হলেও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে মাত্র ১৫টি ক্ষেত্রে। অর্থাৎ বিপুলসংখ্যক অভিযোগ নিষ্পত্তি দেখানো হলেও ক্ষতিপূরণ পেয়েছেন হাতেগোনা কয়েকজন। ২০২৬ সালে প্রথম কয়েক মাসে জমা পড়েছে ৯২২টি অভিযোগ। এর মধ্যে ৯১৪টি নিষ্পত্তির দাবি করা হলেও এসব অভিযোগের প্রকৃত ধরন, তদন্তের ফল এবং কতজন যাত্রী বাস্তবে প্রতিকার পেয়েছেন-তা নিয়ে রয়ে গেছে বড় প্রশ্ন।
প্রাপ্ত তথ্যমতে, লাগেজ চুরি, ক্ষতিসাধন, হারিয়ে যাওয়া এবং যাত্রী হয়রানির ধারাবাহিক অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগে সুপ্রিমকোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন (রাসেল) রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে আদালত বেবিচক ও সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেন। এরপর পিটিশনকারীর পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের জন্য একটি অন্তর্বর্তীকালীন আবেদন দাখিল করা হয়।
৯ জুলাই আদালত বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে ১৫ দিনের মধ্যে স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেন। সেই নির্দেশনার আলোকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় ১০ আগস্ট ১১ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক ও বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমানের সভাপতিত্বে ৩০ আগস্ট দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, কমিটিকে তদন্ত শেষে দায় নির্ধারণ, প্রয়োজনীয় প্রতিকারমূলক সুপারিশসহ প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে আদালতে দাখিল করতে হবে।
তদন্ত কমিটির বৈঠকে উঠে এসেছে গুরুতর অভিযোগ। লাগেজ ছুড়ে ফেলার পাশাপাশি সেগুলো কৌশলে সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে নিয়ে যায় অসৎ কর্মীরা। পরে সেখান থেকে হাতিয়ে নেয় যাত্রীর মূল্যবান জিনিসপত্র। গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের কর্মকা- নজরদারিতে বডি ক্যামেরা চালু করা হলেও অভিযোগ পুরোপুরি বন্ধ হয়নি। ফলে ক্যামেরা থাকলেও তা নিয়মিত ব্যবহার করা হচ্ছে কিনা বা যথাযথভাবে ফুটেজ সংরক্ষণ হচ্ছে কিনা সে প্রশ্নও সামনে এসেছে। এ কারণে কমিটি বডি ক্যামেরা ব্যবহারের আগের ও পরের তুলনামূলক পরিসংখ্যানও চেয়েছে। বডি ক্যামেরা চালুর পর অনিয়মের অভিযোগ কমেছে কিনা, তা তথ্য-উপাত্তের মাধ্যমে যাচাই করতে চায় কমিটি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।