বিমানবন্দরে দুবাই প্রবাসী স্বামীকে বিদায় দিতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর
, ০১ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৭ জুন, ২০২৬ খ্রি:, ০৩ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
সিরাজদিখানে দুবাই প্রবাসী স্বামীকে বিদায় দিতে গিয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে মমতাজ বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের ১০ জন আহত হয়েছেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমতাজের ভাই ফিরুজ জানান, টঙ্গীবাড়ি উপজেলার বজ্রযোগিনির দুবাই প্রবাসী লিটন সরকার তার স্ত্রী মমতাজ বেগম, সন্তান তোহাদ, ফাতেমাসহ পরিবারের ১১ সদস্য নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাচ্ছিলেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাত ৮টার ফ্লাইটে তার দুবাই যাওয়ার কথা ছিল। তাদের সাদা রঙের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়।
এ সময় মমতাজ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫০ ঘণ্টা পেরিয়ে গেলেও সীমান্তের শূন্যরেখায় দুই শিশুসন্তানসহ দম্পতি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেনজীরকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের কাজ চলমান
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ওসি ও এসআইকে কুপিয়ে জখম করল ছিনতাইকারী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কতজনকে চিকিৎসা দেবো, আমাদের সক্ষমতা তো সীমাবদ্ধ -প্রধানমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা -রেলমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দ্বিতীয় পদ্মা এবং যমুনা সেতুর পরিকল্পনা আছে -সেতুমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশুরার মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ -ডিএমপি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হয়রানির শিকার হয়েছি, প্রতিবাদস্বরূপ ফিরে এসেছি -ডা. জাহেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশেই তৈরি হচ্ছে আধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আধুনিক হচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)