বিভিন্ন রাষ্ট্র থেকে গোশত আমদানি চাপ আসছে -প্রাণিসম্পদ উপদেষ্টা
, ০৭ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বিভিন্ন রাষ্ট্র থেকে গোশত আমদানির চাপ আসছে বার বার। তবে দেশের লাখ লাখ গরু-ছাগল খামারিদের কথা বিবেচনা করে আমি আমদানির পক্ষে নই।
গত সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলনের প্রথম অধিবেশনে ‘কৃষকের ন্যায্যতা’ শীর্ষক সেমিনারে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, গত আগস্ট মাসে বন্যার কারণে অক্টোবরে ডিমের সরবরাহে একটু ঘাটতি হয়। তখন বাণিজ্য মন্ত্রণালয় থেকে হুট করে ঘোষণা করা হলো, ডিম আমদানি করা হবে। এতে আমাদের ক্ষুদ্র খামারিরা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হবেন, তা চিন্তা করা হয়নি। এ নিয়ে সাময়িক সময়ের জন্য কেউ কষ্ট করতে চান না।
তিনি বলেন, গোশত আমদানি করতে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনার অ্যাম্বাসেডররা প্রায়ই এসে বসে থাকেন। তারা নাকি কম দামে সরবরাহ করবেন। আমি বলি, তাহলে আমাদের যে লাখ লাখ খামারি আছেন; যারা গরু ও ছাগল পালন করছেন, তাদের কী হবে? বিষয়টি চিন্তা করে আমরা এ মুহূর্তে আমদানির পক্ষে নই। আমাদের খামারিরা এবার কোরবানির ঈদের জন্য ১ কোটি ২৪ লাখেরও বেশি গরু-ছাগল প্রস্তুত করছেন। প্রায় ২২ লাখের মতো উদ্ধৃত আছে। তাই কোনোভাবেই আমরা আমদানির পক্ষে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)