বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল অনুমোদন, অবিলম্বে কার্যকর
বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল- ২০২৬ এর অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আন্তঃমন্ত্রণালয় কারিগরি কমিটির সুপারিশে শর্তসাপেক্ষে এর অনুমোদন দেয়া হয়েছে। অবিলম্বে এই দর তফসিল কার্যকর হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
, ০৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৩ জুলাই, ২০২৬ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
১) পুনর্নির্ধারিত এই দর বিদ্যুৎ বিভাগের অধীন সব দপ্তর ও অন্যান্য সব সরকারি দপ্তরের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং সব দপ্তরের ওয়েবসাইটে এই দর তফসিল আপলোড করতে হবে।
২) ইতোপূর্বে বিভিন্ন দপ্তরের জন্য অনুমোদিত দর তফসিলে উল্লিখিত সব শর্ত অপরিবর্তিত থাকবে।
৩) এই পুনর্নির্ধারিত দরের ক্ষেত্রে সময়ে সময়ে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর, শুল্ক ও অন্যান্য ডিউটি প্রযোজ্য হবে।
৪) এই দর তফসিল অনুযায়ী কাজ সম্পাদনের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ সহ অন্যান্য আর্থিক বিধি-বিধান যথাযথভাবে পরিপালন করতে হবে।
৫) এই পুনর্নির্ধারিত দর অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ বা কার্যকর থাকবে।
৬) বিশেষ কোনো কাজের ক্ষেত্রে বর্তমান দর তফসিল বহির্ভূত কোনো আইটেম ব্যবহারের প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থা প্রধান বা বোর্ডের অনুমতি সাপেক্ষে প্রচলিত বাজার দর অনুযায়ী ওই আইটেমের বিশ্লেষণী দর অনুমোদন করা যাবে।
উল্লেখ্য, বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের স্বচ্ছতা এবং ব্যয় যৌক্তিকীকরণ নিশ্চিতে বিদ্যুৎ বিভাগের ২০২৫ সালের ২৪ ডিসেম্বরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অভিন্ন দর তফসিল- ২০২৬ এর অনুমোদন দিলো অর্থ বিভাগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)