বিদ্যুৎ-জ্বালানিতে সংকট সামলাতে হিমশিম, সামনে বড় চ্যালেঞ্জ
, ০৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৩ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
নতুন সরকার দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই মধ্যপ্রাচ্যের সংঘাত বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল। কাতার থেকে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশকে স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হয়। এতে সরকার আর্থিক ক্ষতির মুখে পড়ে।
এলএনজির পাশাপাশি জ্বালানি তেল নিয়েও বড় চাপ তৈরি হয়। মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তায় আমদানি ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা দেয়। সরকার এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়।
এটি ছিল নতুন সরকারের জন্য একটি বড় রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। কারণ পরিবহন খাতের জ্বালানি সরবরাহে সামান্য সমস্যা হলেও তার প্রভাব সরাসরি বাজার, পণ্য পরিবহন, কৃষি, শিল্প ও সাধারণ মানুষের জীবনে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে সরকার একদিকে আমদানি অব্যাহত রাখে, অন্যদিকে পাম্পে জ্বালানি বিক্রিতে নিয়ন্ত্রণ আরোপ করে। এপ্রিলেও ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা ও পেট্রোল ১১৬ টাকা লিটার দরে বিক্রি অব্যাহত রাখা হয়। আন্তর্জাতিক বাজারের তুলনায় দাম কম রাখায় মার্চ মাসেই সরকারকে ৫ হাজার কোটি টাকার বেশি ভর্তুকি দিতে হয়েছে মন্ত্রণালয় থেকে জানানো হয়।
কাতারের এলএনজি সংকট দীর্ঘস্থায়ী হয়:
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এলএনজি সংকটও দ্রুত কাটেনি। কাতার এনার্জি ২০২৬ সালের বাংলাদেশের নির্ধারিত এলএনজি সরবরাহের পরিমাণ অর্ধেকে নামিয়ে আনে। যুদ্ধ শুরুর আগে বাংলাদেশ ২০২৬ সালে কাতারের দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ১৯টি কার্গো পেয়েছিল। এরপর কাতার থেকে সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ঘাটতি পূরণে বাংলাদেশকে ৩৫টি স্পট মার্কেট কার্গো সংগ্রহ করতে হয়। বাংলাদেশের মোট এলএনজি আমদানির বড় অংশই কাতারনির্ভর হওয়ায় ওই সংকট দেশের জ্বালানি নিরাপত্তার দুর্বলতাকে সবার সামনে আরও স্পষ্ট করে দেয়।
বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সংকটের সরাসরি প্রভাব:
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও পর্যাপ্ত জ্বালানি না থাকায় সেই সক্ষমতার পুরোটা ব্যবহার করা সম্ভব হয়নি। বিশেষ করে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ কমে গেলে বিদ্যুৎ উৎপাদন কমাতে হয়েছে।
জ্বালানি সংকটের কারণে বিকল্প হিসেবে কয়লা ও তরল জ্বালানিভিত্তিক কেন্দ্র চালানোর ওপর নির্ভরতা বাড়ে। কিন্তু এগুলোর উৎপাদন ব্যয় বেশি হওয়ায় বিদ্যুৎ উৎপাদনের খরচও বেড়ে যায়।
জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বৃদ্ধির আরেকটি বড় প্রতিফলন দেখা যায় বিদ্যুতের দামে। জুনে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় দাম ১৬.৬৮ শতাংশ বাড়ানো হয়। প্রতি ইউনিটের গড় মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সা হয়। একই সময়ে পাইকারি বিদ্যুতের দাম ১৯.৮৫ শতাংশ বাড়ানো হয়।
জুলাইয়ে এলএনজি টার্মিনালের বিপর্যয়:
সরকারের ছয় মাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটগুলোর একটি আসে জুলাইয়ের শেষ দিকে। গত ২১ জুলাই এক্সিলারেট এনার্জির মহেশখালী এলএনজি টার্মিনালে অগ্নিকা- ও বৈদ্যুতিক কেবল-সংক্রান্ত সমস্যার পর টার্মিনালটি বন্ধ হয়ে যায়। এর ফলে জাতীয় গ্যাস গ্রিডে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়।
বাংলাদেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটি দীর্ঘ সময় বন্ধ থাকায় গ্যাসে সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা লাগে। এর প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদন, শিল্প, সিএনজি স্টেশন এবং বাসাবাড়ির রান্নায়।
বিদ্যুৎ ঘাটতি সামাল দিতে সরকার বাজার, দোকানপাট ও শপিংমল দ্রুত বন্ধ করার নির্দেশনা দেওয়া হয় এবং বিদ্যুৎ ব্যবহারে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়। রাত ৮টার পর শপিংমল বন্ধের কয়েকদফা নির্দেশনা দেয় সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












