বিদ্যুৎকে প্রধান দুর্নীতির খাত করেছে সরকার -ফখরুল
, ২২ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৫ মার্চ, ২০২৩ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ভারত থেকে চড়া দামে বিদ্যুৎ আমদানিকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে সব রেন্টাল চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্নীতির জন্য বিদ্যুৎ সেক্টরকে প্রধান খাত হিসেবে নিয়েছে সরকার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, রেন্টাল ও কুইক রেন্টালের মাধ্যমে সরকার যখন দেশকে অর্থনৈতিক ও সামাজিক বির্পযের মধ্যে ফেলে দিয়েছে, এরই মধ্যে উন্মোচিত হলো আরও এক বিপর্যয় সৃষ্টিকারী আদানি-বিপিডিবি চুক্তি। সরকার ৫ নভেম্বর ২০১৭ সালে ভারতের আদানি পাওয়ার (ঝাড়খন্ড) লিমিটেডের সঙ্গে ২৫ বছর মেয়াদি ১,৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ (কয়লা ভিত্তিক) কেনার একটি চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তির আওতায় আদানি পাওয়ারকে ক্যাপাসিটি চার্জ হিসেবে দিতে হবে ১,১৭,০৫৮ কোটি টাকা (১ ডলার = ১০৬.৩২ টাকা), যা দেশের কয়লাচালিত অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জের তুলনায় ১৫ শতাংশ বেশি।
তিনি বলেন, শুধু তাই নয়, ক্রয়মূল্যের আরেক উপাদান জ্বালানির জন্য দেশের অন্যান্য কয়লাভিত্তিক জ্বালানি মূল্যের তুলনায় ৪৫ শতাংশ বেশি মূল্য দিতে হবে আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ কিনতে।
বিএনপি মহাসচিব বলেন, সব খরচসহ আদানি পাওয়ারে ব্যবহৃত প্রতি টন কয়লার মূল্য ধরা হয়েছে ২০০ ডলারের মতো। অথচ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আদানি পাওয়ারকে টনপ্রতি মূল্য দিতে হবে ৪০০ ডলার- অর্থাৎ দ্বিগুণ। আদানি পাওয়ার চুক্তির দুর্বলতার সুযোগ নিয়ে কয়লার এ চড়া দাম আদায় করতে চায়। আর সব মূল্যই পরিশোধ করতে হবে মার্কিন ডলারে, যা বর্তমান নিম্নমুখী বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও তলানিতে নিয়ে ঠেকাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)