বিদ্বেষ পোষণের শাস্তি
রাফিযি লোকটি মোটামুটি সম্পদশালী ছিল। বুযুর্গ ব্যক্তি তার বাড়িতে ঢোকা মাত্র, লোকটা তার দুই জন হাবশী গোলামকে বললো, ‘এই বুযুর্গ ব্যক্তির জিভ কেটে দাও।’ নাঊযুবিল্লাহ! হাবশী গোলামদ্বয় মনিবের আদেশ পালন করলো। লোকটি কাটা জিভটা বুযুর্গ ব্যক্তির হাতে ধরিয়ে দিয়ে বললো, ‘আপনি যে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাদের ছানা-ছিফত করেছিলেন; এখন উনাদের কাছে এই কাটা জিভটা নিয়ে যান। উনারা আপনার জিভ জোড়া লাগিয়ে দিবেন।’
বুযুর্গ ব্যক্তি অত্যন্ত কষ্ট পেলেন এবং কাঁদতে কাঁদতে কাটা জিভটি নিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রওযা মুবারকে গেলেন। উনার জিভ কাটা ছিল বলে তিনি কথা বলতে পারছিলেন না। তাই তিনি অন্তর দিয়ে উনার কষ্টের কথা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে পেশ করলেন। এ অবস্থায় একসময় উনার তন্দ্রা এসে গেল। তখন তিনি স্বপ্নে দেখলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাদেরকে সাথে নিয়ে, সেখানে তাশরীফ মুবারক এনেছেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কাটা জিভটা উনার হাত মুবারকে নিয়ে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাদেরকে লক্ষ্য করে বললেন, ‘দেখুন আপনাদের ছানা-ছিফত করার কারণে, অমুক রাফিযি লোকটা তার হাবশী গোলাম দিয়ে এই ব্যক্তির জিভ কেটে দিয়েছে।’ এই বলে তিনি নিজেই জিভটা বুযুর্গ ব্যক্তির মুখের ভিতর লাগিয়ে দিলেন।
যখন জিভটা লাগিয়ে দেয়া হলো, তখন বুযুর্গ ব্যক্তির তন্দ্রা ভেঙ্গে গেল। তিনি দেখতে পেলেন উনার জিভটা যথাস্থানে জোড়া লেগে আছে, তিনি সুস্থ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ! বুযুর্গ ব্যক্তি মহান আল্লাহ পাক উনার এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের শুকরিয়া আদায় করলেন এবং সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাদেরও শুকরিয়া আদায় করে, ছলাত-সালাম পাঠ করে সেবারের মত দেশে ফিরে গেলেন।
ইনশাআল্লাহ চলবে।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।