বিদেশ যেতে এখনও দালালই ভরসা
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১৫ জুন, ২০২৪ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
কাজের সন্ধানে বিদেশ যাওয়ার ক্ষেত্রে অভিবাসনে সহায়তাকারী বা দালালের খপ্পরে পড়ার ঘটনা অতি সাধারণ। ভিটেমাটি বেচে দালালের হাতে টাকা তুলে দেওয়ার পর সর্বস্বান্ত হওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। এই বাস্তবতার পরও বিদেশ যেতে এখনও দালালই ভরসা। প্রাতিষ্ঠানিক সহায়তার চেয়ে সহজ এবং ঝুঁকিপূর্ণ এ পথটিই বেছে নেন বেশির ভাগ বিদেশগামী।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এ-সংক্রান্ত এক জরিপ বলছে, দেশের ৫২ শতাংশের বেশি অভিবাসনপ্রত্যাশী বিদেশ যাওয়ার খরচ দালালের হাতে তুলে দেন। সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা জমা দেন ৪ শতাংশেরও কম বিদেশগামী। বাকি ৪৩ শতাংশের মতো বিদেশগামী বেসরকারি প্রতিষ্ঠান বা এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার ব্যয়ের অর্থ জমা দিয়ে থাকেন।
বিবিএসের ‘আর্থসামাজিক জনমিতিক জরিপ ২০২৩’ প্রতিবেদনে এ পরিসংখ্যান উঠে এসেছে। গত বুধবার সংস্থার ওয়েবসাইটে জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, শহরের চেয়ে গ্রামের বিদেশগামীরাই দালালের ওপর বেশি ভরসা করে থাকেন। বিদেশ যেতে দালালকে টাকা-পয়সা যারা দেন, তাদের মধ্যে ৫৩.১০ শতাংশ গ্রামের মানুষ। বিভাগভিত্তিক উপাত্তে দেখা যায়, রংপুর বিভাগের অভিবাসনপ্রত্যাশীর সর্বোচ্চ ৫৫ শতাংশ বিদেশ যেতে দালালের সহায়তা নিয়ে থাকেন।
এ বিষয়ে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান সমকালকে বলেন, দালাল-নির্ভরতার প্রকৃত হার আরও বেশি। এ কারণে বিদেশগামীদের নানা হয়রানির শিকার হতে হয়। অভিবাসন ব্যয় অন্য দেশের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। বিদেশ যাওয়ার পরও চুক্তিমতো বেতন-ভাতা পায় না। যাওয়ার ক্ষেত্রে সব ধরনের সেবা এখনও রাজধানীনির্ভর। গ্রাম কিংবা মফস্বলে বসে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো সেবা পাওয়া যায় না। এ সুযোগে একটা মধ্যস্বত্বভোগী শ্রেণি গড়ে উঠেছে। এ কারণে দেশ থেকে বিদেশ যাওয়ার খরচ সবচেয়ে বেশি। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জটিলতা এবং সব জায়গায় রিক্রুটিং এজেন্সি না থাকার কারণে বিদেশ যাওয়ার আগে পাসপোর্ট, মেডিকেলসহ এ রকম বিভিন্ন সেবা গ্রহণে সাধারণ মানুষ দালালনির্ভর হয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দৃশ্যমান হচ্ছে সারিয়াকান্দি নদীবন্দর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসার পাশে উচ্চশব্দে গান-বাজনা, প্রতিবাদ করতে গিয়ে আহত ২০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে ডিসিদের ১৪ নির্দেশনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)