বিদেশ থেকে যা যা আনা যাবে
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৯ জুন, ২০২৪ খ্রি:, ২৬ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বিদেশফেরত একজন যাত্রী কী আনতে পারবেন, তা রয়েছে ব্যাগেজ বিধিমালায়। এবারের বাজেটের দিন জারি করা এই বিধিমালায় তিনটি বড় পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তন তিনটি হলো স্বর্ণের অলংকারের সংজ্ঞা সংযোজন, মুঠোফোন আনার সুবিধা সুনির্দিষ্ট করা এবং স্বর্ণ ও সিগারেট আনার সুবিধা ১২ বছরের কম বয়সী যাত্রীর ক্ষেত্রে বাতিল করা।
অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় ব্যাগেজ বিধিমালায় পরিবর্তনের বিষয়গুলো তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কাস্টমস শুল্ক ফাঁকি দিতে স্বর্ণালংকারের মধ্যে অলংকারের মতো দেখতে অপরিশোধিত স্বর্ণ (২৪ ক্যারেট) আনার প্রবণতা বাড়ছে। সে জন্য ব্যাগেজ বিধিমালায় স্বর্ণালংকারের সংজ্ঞা সংযোজন করা হয়েছে।
বিদেশফেরত একজন যাত্রী বিনা শুল্কে ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালংকার আনতে পারেন। এক যুগ ধরে ব্যাগেজ বিধিমালায় এই সুবিধা দিয়ে আসছে সরকার। এবারও এই সুবিধা বহাল রাখা হয়েছে। তবে এই সুবিধার অপব্যবহার ঠেকাতে স্বর্ণালংকারের সংজ্ঞা সংযোজন করে বলা হয়েছে, ‘স্বর্ণালংকার অর্থ ২২ বা তার চেয়ে কম ক্যারেটের স্বর্ণে নির্মিত নকশাখচিত ও পরিধানযোগ্য অলংকার।’ অর্থাৎ ২৪ ক্যারেটের স্বর্ণবার গলিয়ে চুড়ির মতো বানিয়ে আনার সুযোগ নেই এখন।
বিধিমালায় দ্বিতীয় বড় পরিবর্তন এসেছে মুঠোফোন আনার সুবিধায়। নতুন বিধিমালা অনুযায়ী, বিদেশ থেকে ফেরার সময় একজন যাত্রী দুটি ব্যবহৃত মুঠোফোন বিনা শুল্কে আনতে পারবেন। এর বাইরে আরেকটি নতুন মুঠোফোন আনা যাবে। তবে এ জন্য শুল্ক-কর পরিশোধ করতে হবে। সব মিলিয়ে একজন যাত্রী বিদেশ থেকে তিনটি মুঠোফোন আনতে পারবেন।
আগে বিদেশফেরত একজন যাত্রী দুটি মুঠোফোন বিনা শুল্কে আনতে পারতেন। এই দুটি মুঠোফোন নতুন নাকি ব্যবহৃত হবে, তা উল্লেখ ছিল না। এখন বিনা শুল্কে শুধু ব্যবহৃত মুঠোফোন আনার বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। এর বাইরে নতুন মুঠোফোন আনা হলে কত শুল্ক-কর হবে, তা-ও নির্ধারণ করে দেওয়া হয়েছে। মুঠোফোনের দাম অনুযায়ী ৫, ১০ ও ২৫ হাজার টাকা শুল্ক-কর নির্ধারণ করা হয়েছে।
ব্যাগেজ রুলের তৃতীয় পরিবর্তন হলো, ১২ বছরের কম বয়সী যাত্রীদের জন্য স্বর্ণবার ও স্বর্ণের অলংকার আনার সুযোগ বন্ধ করে দেওয়া। আগের বিধিমালায় এটি সুস্পষ্ট ছিল না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাওড়ে ফসল রক্ষা বাঁধই এখন ফসলের গলার কাঁটা
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসি পরীক্ষার বাকি একদিন, এখনো চলছে ফরম পূরণ!
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলএনজিতে দ্বৈত কর, পেট্রোবাংলার বকেয়া নিয়ে প্রশ্ন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎ-সংকটে জেনারেটর-নির্ভর মোবাইল নেটওয়ার্ক
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলের পর এলপিজিতেও ধাক্কা, মাসে দুই দফা দাম বাড়লো
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লঞ্চভাড়া ৩৬-৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভুয়া পুলিশ’ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভিন্ন ভিন্ন পেশার আড়ালে মাদক কারবার
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে -পানিসম্পদমন্ত্রী
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)