বিদেশনীতির নতুন ভাবনায় বিএনপি
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ আশির, ১৩৯১ শামসী সন , ১৭ মার্চ, ২০২৪ খ্রি:, ০৩ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক আন্দোলনে ব্যর্থতার কাটাছেঁড়ায় কূটনৈতিক তৎপরতার দুর্বলতাকেও দায় দিচ্ছেন বিএনপির নেতারা। তারা বলছেন, বিদেশি হাওয়া বিশেষ করে পশ্চিমারা দাবির পক্ষে থাকলেও কূটনৈতিক ব্যর্থতায় সুফল ঘরে তুলতে পারেনি দল। এ নিয়ে দলের নীতিনির্ধারণী ফোরামেও আলোচনা হয়েছে।
বিএনপির সূত্র বলেছে, দলের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটিকে (ফরেন রিলেশন কমিটি) কার্যকর করার এবং বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বিদেশনীতি পর্যালোচনার কথা চলছে। বিশেষ করে ভারত বিষয়ে দলের মনোভাব স্পষ্ট করার তাগিদ আসছে। ২১ সদস্যের কমিটিতে গুরুত্ব পাওয়া না-পাওয়া নিয়ে ক্ষোভও রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিদেশি কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ বেড়েছিল বিএনপির। দেশজুড়ে নেতা-কর্মীদের দমনপীড়ন, গুম, খুন, মামলা-গ্রেপ্তারের বিষয়ে বিদেশি কূটনীতিকদের প্রায়ই অবহিত করে তারা। এ জন্য বিশেষ সেলও করা হয়েছিল। মার্কিন নিষেধাজ্ঞা ও ভিসা নীতি ঘোষণা দলের নেতা-কর্মীদের আশাবাদীও করেছিল। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মনোভাবও ছিল ইতিবাচক। বিএনপির ধারণা ছিল, ভারত হয়তো অন্তত এই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে থাকবে না; কিন্তু ভাবনা মেলেনি। বিএনপিবিহীন ৭ জানুয়ারির নির্বাচন হয়েছে এবং আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে।
বিএনপি সূত্র বলেছে, নির্বাচন ও নির্বাচন-পরবর্তী আন্তর্জাতিক ভূমিকা নেতা-কর্মীদের হতাশ করেছে। এ জন্য তারা দায়ী করছেন দলের বিদেশবিষয়ক কমিটির দুর্বলতাকে। এ কমিটি পুনর্গঠন ও বিদেশনীতি সংশোধনের তাগিদ আসছে। দলের বাইরেও এ নিয়ে কথা হচ্ছে। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলে, বৈদেশিক সম্পর্ক কমিটি পুনর্গঠনের বিষয়ে তার কিছু জানা নেই। ভবিষ্যৎ বিদেশনীতির বিষয়ে বলে, ‘কারও সঙ্গে সম্পর্ক খারাপ করার কোনো চিন্তা আমাদের নেই। বিএনপি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। কেউ আমাদের বন্ধু ভাবতে পারছে কি পারছে না, সেটা তাদের বিষয়। আমরা (বিএনপি) রাজনীতিতে দেউলিয়া নই যে, কোনো দেশের ওপর নির্ভর করতে হবে।’
বিএনপির বিদেশনীতি প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, ভারত বরাবরই আওয়ামী লীগের বন্ধু। রাশিয়া এবং চীনও তাদের পক্ষে। চীনের সঙ্গে ভেঙে যাওয়া সম্পর্ক বিএনপি জোড়া লাগাতে পারেনি, মধ্যপ্রাচ্যেও গুরুত্ব হারিয়েছে। বড় ফ্যাক্টর ভারতের সঙ্গে সম্পর্কের ধরন এখনো ঠিক করতে পারেনি। বেশির ভাগ সময় বিরোধিতা ও সময়ে সময়ে অনুগ্রহ লাভের আশায় সুর নরম করাÍভারত সম্পর্কে এই অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে বিএনপিকে।
বিএনপির অনেক নেতা মনে করেন, বাংলাদেশ ছাড়া প্রতিবেশী কারও সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই। জনগণের একটি বড় অংশের মনোভাবও ভারতবিরোধী। তাই দেশটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এটিও ভেবে দেখতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেন, ‘দাদা-দাদা বলে খুশি করা নয়, দাদাদের কাছ থেকে আদায় করার কৌশলও জানতে হবে। প্রয়োজনে ধমকও দিতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












