বিচিবিহীন পেয়ারা চাষে সাফল্য মফিজুলের
, ১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সদর উপজেলার সিংগার দহ এলাকার মফিজুল ইসলাম। মাস্টার্স সম্পূর্ণ করে চাকরি না পেয়ে কৃষিকে পেশা হিসাবে গ্রহন করেন। ২০২০ সালে রাঙ্গামাটি জেলার রাইখালী এলাকার সরকারি হর্টিকালচার সেন্টার থেকে ১শটি বীজবিহীন বারি-৪ জাতের পেয়ারার চারা কিনেন মফিজুল। আর ১শ’ চারার চাষ করে এখন প্রতিবছর তার আয় ৭ থেকে সাড়ে ৭ লাখ টাকা।
পেয়ারা চাষি মফিজুল ইসলাম বলন, লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে নিজের জমিতে আবাদের সিদ্ধান্ত নেন তিনি। ২০২০ সালে রাঙ্গামাটিতে সরকারি হর্টিকালচার সেন্টার বারি-০৪ জাতের বীজবিহীন পেয়ারার চারা উৎপাদনের খবর পান তিনি। যোগাযোগের ৩ মাস পর পান ১শটি চারা। এ চারা রোপণের ১ বছরের মাথায় ২০২১ সালে কলম করে চারা উৎপাদন করে ৫ কাঠা জমিতে তার তৈরি করা চারা রোপণ করেন।
মফিজুল ইসলাম জানান, তার উৎপাদিত চারার গাছ থেকে বছরের এপিল থেকে জুন মাস পর্যন্ত এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বছরে ২ বার ফল পাচ্ছেন তিনি। প্রতিটি গাছে ২৫ থেকে ৩০ কেজি পেয়ারা উৎপাদন হচ্ছে। আর প্রতিটি পেয়ারার ওজন হয়েছ ৪শ’ থেকে ৭শ’ গ্রাম। স্থানীয় বাজারে এই পেয়ারা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। গত ২ মাসে ৫ কাঠার জমির উৎপাদিত পেয়ারা বিক্রি করেছেন ১ লাখ টাকায়। আর নতুন করে তৈরি করা চারা বিক্রি করেছেন ২ লাখ টাকায়। আগামী বছর ১০ বিঘা জমিতে তার উৎপাদিত চারায় বাগান করবেন।
মফিজুল ইসলাম বলেন, ২২ সাল থেকে তিনি বীজবিহীন পেয়ারার চারা বিক্রি করছেন। ইতিমধ্যে দেশের ৫২টি জেলায় চারা সরবরাহ করেছেন তিনি। প্রতিবছর পেয়ারা ও চারা বিক্রি ৭ থেকে সাড়ে ৭ লাখ টাকা আয় করছেন তিনি।
মফিজুল ইসলামের বীজবিহীন পেয়ারার বাগানে স্থানীরা আসছেন দেখতে ও পেয়ারার স্বাদ নিতে। স্থানীয় মসজিদের ইমাম মুক্তার হোসাইন বলেন, বীজবিহীন পেয়ারার কথা শুনে বাগানে এসেছিলন। বীজবিহীন এই পেয়ারার আপেলের মতো স্বাদ বলে জানান তিনি।
স্থানীয় কৃষক আব্দুল মালেক জানান, বাগান থেকে বীজ পেয়ারা খেয়ে চমৎকার স্বাদ পেয়েছে। তাই তিনি চারা নিয়ে তার জমিতে চাষ করবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পাচ্ছে বাংলাদেশ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রুত জনসংখ্যা হারাচ্ছে যুক্তরাষ্ট্রের যে ১০ শহর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা তাপপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন, গরমে গলছে সড়কের পিচ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভ্যানিটি ব্যাগে করে পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা’!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই গ্রেফতার
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ, বাংলাদেশ ব্যাংকের সাফ কথা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদত্যাগ করলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬ দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুগের মওদূদী সাদিক কায়েম, মন্তব্য পাটওয়ারীর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্য হয়েই সরকার তেলের দাম বাড়িয়েছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুপ্ত-চাঁদাবাজরা জামাতে আশ্রয় নিয়েছে -রিজভী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)