বিচারকের বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, বিভাগীয় মামলা স্থগিত
মঙ্গলবার (০৩ নভেম্বর) গাড়িচালক আলী হোসেন বাচ্চুর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বাকির হোসেন ও ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।
ঘটনার বিষয়ে গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চু গণমাধ্যমকে অভিযোগ করেন, গত ২৩ আগস্ট সকালে বিচারকের খাসকামরায় ডেকে নিয়ে তাকে মারধর করা হয়। তার দাবি, গাড়ির লগবইয়ে সময় উল্লেখ করা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বিচারক তার চোখে ঘুষি এবং কানের ওপর থাপ্পড় মারেন। পরে তিনি চিকিৎসা নেন এবং চোখে ব্যান্ডেজ করতে হয়।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের কর্মকর্তা ইশতিয়াক হোসেন জনি। তার দাবি, গাড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে কথা বলার জন্য বাচ্চুকে বিচারকের খাসকামরায় ডাকা হয়েছিল। একপর্যায়ে বিচারক তাকে ধমক দিয়ে কক্ষ থেকে বের করে দেন। তবে সেখানে মারধরের কোনো ঘটনা ঘটেনি।
ঘটনাটি নজরে আসার পর গত ২৭ আগস্ট হাইকোর্ট প্রশাসন বিষয়টি তদন্তের নির্দেশ দেন। এ জন্য ঢাকার জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়।
রিটকারী গাড়িচালকের আইনজীবী বাকির হোসেন জানান, গত ২৪ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সোহেল রানা গাড়িচালক আলী হোসেন বাচ্চুর বিরুদ্ধে বিভাগীয় মামলা করেন। আইনজীবীর দাবি, ওই মামলায় বিচারক নিজেই বাদী এবং বিচারকের ভূমিকা পালন করছেন। এ বিষয়টি চ্যালেঞ্জ করে আলী হোসেন হাইকোর্টে রিট করেন।
আইনজীবী আরও জানান, ঘটনাটি নিয়ে হাইকোর্ট প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পৃথক তদন্ত কমিটির অনুসন্ধান চলমান থাকা অবস্থায় গাড়িচালকের বিরুদ্ধে বিভাগীয় মামলার কার্যক্রম শুরু করা হয়। রিটের শুনানি শেষে হাইকোর্ট ওই বিভাগীয় মামলার কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন এবং এ বিষয়ে রুল জারি করেছেন।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।