বিগত সরকার শুধু পাওয়ার স্টেশন করেছে, জ্বালানির ব্যবস্থা করেনি: মন্ত্রী
মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ৩২ হাজার মেগাওয়াট পাওয়ার স্টেশন হয়েছে, কিন্তু জ্বালানির ব্যবস্থা হয় নাই। গত সরকারের কোনো পলিসি ছিল না। শুধু পাওয়ার স্টেশনই হয়েছে। গত ১৭ বছরে একটা কূপও খনন হয়নি। পুরোটাই আমদানির ওপর নির্ভরশীল হয়ে পাওয়ার স্টেশন করেছে।
তিনি বলেন, হরমুজে অবরোধের কারণে আমাদের বেশি দাম দিয়ে এলএনজি-ডিজেল কিনতে হচ্ছে। এই ঝামেলা না হলে কাতার, সৌদি আরবের কাছ থেকে ভালো দামে তেল পেতাম।
মন্ত্রী আরও বলেন, আমরা মালয়েশিয়া থেকে গ্যাস আনার চেষ্টা করছি। মালয়েশিয়া নতুন পদ্ধতি এনেছে। বড় বড় কন্টেইনারের মধ্যে গ্যাস থাকে সেগুলো দিয়ে ইন্ডাস্ট্রি চালায়। কিন্তু দুই বছরের আগে সেই কন্টেইনার দেয়া সম্ভব না।
এসময় ইকবাল হাসান মাহমুদ বলেন, ভোলায় গ্যাস আছে। তবে সেখানে ইনভেস্ট করলে রিটার্ন পাবো কি না, সেটি নিয়ে সন্দেহ রয়েছে। ভোলার গ্যাস দিয়ে কন্টেইনার পদ্ধতি চালুর চিন্তাভাবনা করা হচ্ছে।
অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আওয়াল মিন্টু বলেন, টেকসই উন্নয়ন কার্যক্রম কোনো একক মন্ত্রণালয়ের কাজ নয়। সব মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতে হবে। ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে আগে আমাদের প্রায়োরিটি ঠিক করতে হবে। আগে বর্তমান অবস্থা মূল্যায়ন করতে হবে। এরপর যেসব দিক থেকে সবচেয়ে বেশি পিছিয়ে আছি সেগুলোকে আগে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, শুধু পরিবেশগত নীতি দিয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনা সম্ভব না। এক্ষেত্রে পরিবহন খাত, জ্বালানি খাতকেও গুরুত্ব দিতে হবে। এসব খাতেও পলিসি ঠিক করতে হবে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।