বিএনপির ‘সাড়া পাচ্ছে না’ যুগপৎসঙ্গীরা
নিজস্ব প্রতিবেদক:
‘বিগত নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলন-কর্মসূচি, হরতাল-অবরোধের সিদ্ধান্ত, অতীতের ভুলত্রুটি বিশ্লেষণ করে মৌখিকভাবে জানানো হলেও বিএনপির কোনও সাড়া পাওয়া যাচ্ছে না। তারা আসলে আমাদের আলোচনা ‘রিভিউ’ করবে কিনা, তাও এখন পর্যন্ত জানা যায়নি। ফলে, স্পষ্টত এখানে কিছু পরিবর্তন আনতে হবে’। এভাবেই বলছিলেন বিএনপির সঙ্গে যুগপৎ-ধারায় যুক্ত গণতন্ত্র মঞ্চের একজন নেতা।
গণতন্ত্র মঞ্চের এই নেতার ভাষ্য, ‘সর্বশেষ ১৩ জানুয়ারি গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেন বিএনপির নেতারা। সেই বৈঠকের পর এখনও কোনও ফলোআপ হয়নি।’
মঞ্চের নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, বুধবার (৩০ জানুয়ারি) গণসংহতি আন্দোলনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে ‘ভারত ইস্যুতে’ অবস্থান জানানোর পরামর্শের পর বুধবার সীমান্ত ইস্যুতে বিবৃতি দেয় মঞ্চ।
বিগত কয়েকদিন ধরে সীমান্তে দুইজন বাংলাদেশি হত্যার বিষয়ে পৃথকভাবে বিবৃতি দিয়ে আসছিল মঞ্চের দলগুলো। এ বিষয়ে মঞ্চের নেতা সাইফুল হক বলেন, ‘বিএনপির সঙ্গে ১৩ জানুয়ারির পর ফরমাল কোনও মিটিং হয়নি।’
অন্তত ৩৯টি রাজনৈতিক দল বিএনপির সঙ্গে যুগপৎ-ধারায় কর্মসূচি পালন করে আসছে। এসব দল ও জোট হলো - গণতন্ত্র মঞ্চ (৬ দলীয় জোট), ১২ দলীয় জোট, গণফোরাম-পিপলস পার্টি (দ্বিদলীয় জোট), সমমনা জোট (১১), গণতান্ত্রিক বাম ঐক্য (৪ দল)। এককভাবে পালন করেছে বিএনপি, এলডিপি, গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ লেবার পার্টি।
১২ দলীয় জোটের একটি সূত্র জানায়, নির্বাচনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটির সঙ্গে গুলশানে জোটের বৈঠক হয়। সেই বৈঠক ছিল সৌজন্য বিনিময় আর ধন্যবাদজ্ঞাপনের। ওই বৈঠকে বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে সরকারবিরোধী আন্দোলন চলমান এবং নতুন করে উদ্যোগ শুরু করার আহ্বান জানানো হয়।
জোটের অন্যতম নেতা শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আমাদের একদফা আন্দোলনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি। এ কারণে নতুন নির্বাচনের দাবিতে আমাদের চলমান আন্দোলন-কর্মসূচিতে ভিন্নমাত্রা যোগ হবে। যোগাযোগের মাত্রাও ভিন্ন হবে। সবকিছুকে এক সুতোয় গেঁথে নিতে একটু সময় লাগবে।’
নতুন কর্মসূচি প্রণয়ন ও ভবিষ্যৎ রাজনীতি-কৌশল নির্ধারণ করতে কোনও আলোচনা শুরু করেনি বিএনপি। গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন, আগামী ৯ ফেব্রুয়ারি দ্রব্যমূল্য ইস্যুতে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। তবে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের প্যাটার্নে পরিবর্তন আসবে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও লিয়াজোঁ কমিটির অতীত কার্যক্রমের ভিত্তিতে যুগপৎ এগোবে না। সেক্ষেত্রে মূল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে লিয়াঁজো কমিটির ভূমিকাই চূড়ান্ত বলে মানতে হবে।’
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।