বিএনপির আন্দোলনে জ্বালাও-পোড়াও হতে পারে -ওবায়দুল
, ১৪ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯০ শামসী সন, ৬ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৩ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বিএনপির আন্দোলন ‘ব্যর্থ হওয়ায়’ দলটি এখন সহিংস কর্মসূচির দিকে যেতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়কালে তিনি বলেন, ‘সরকার পতনে বিএনপির আন্দোলনের টার্গেট ব্যর্থ হয়েছে।’ ‘আন্দোলন ব্যর্থ হলে বিএনপি আগুন সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়ে, অতীতে তার প্রমাণ রয়েছে। জ্বালাও পোড়াও সন্ত্রাসের সে আশঙ্কা এখনো রয়েছে।’ আন্দোলনের নামে বিএনপি তলে তলে দুরভিসন্ধি করছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান সরকারের এই মন্ত্রী।
জাপানে বিএনপির পাঠানো চিঠিতে বড় দল দাবি করা প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কে বড় কে ছোট দল তা নির্বাচন ছাড়া প্রমাণ করার উপায় নেই। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে তা প্রমাণ করুক।
ওবায়দুল কাদের বলেন, জনস¤পৃক্ততার অভাবে বিএনপির আন্দোলনের টার্গেট ব্যর্থ হতে যাচ্ছে। সরকারের উন্নয়নের জোয়ারে তাদের আন্দোলন তলিয়ে যাচ্ছে। পথ হারিয়ে বিএনপির আন্দোলন এখন নীরব পদযাত্রায় নেমে এসেছে। তাদের আন্দোলনে জনগণ নেই।
আন্দোলনে বিএনপির পরাজয় ঘটেছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার অপমানে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে একটি অনির্বাচিত সরকার, আরেকটি ওয়ান ইলেভেন হয়। শেখ হাসিনা বাদে যে কেউ আসুক বিএনপির তাতে আপত্তি নাই। বিএনপির যে গোপন অভিসন্ধি, উদ্দেশ্য ও কর্মকা-ের ধরন তা থেকে এটা স্পষ্ট হয়ে উঠছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সময়মতো প্রার্থীতা ঘোষণা করবে আওয়ামী লীগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)