বিএনপিতে এবার ‘এক পরিবার এক প্রার্থী’
বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন চূড়ান্ত করার কাজ প্রায় শেষ করেছে। পাশাপাশি চলছে বিভিন্ন আসনে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনের প্রক্রিয়া। তবে দলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এবার একটি পরিবার থেকে কেবল একজনকেই দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশের দীর্ঘদিনের পরিবারতান্ত্রিক রাজনীতিতে নতুন এক দৃষ্টান্ত তৈরি করবে বিএনপি। বহুদিন ধরেই দেশের রাজনীতিতে পারিবারিক প্রভাব, আত্মীয়তার সূত্রে প্রার্থী মনোনয়ন এবং রাজনৈতিক বংশানুক্রমের অভিযোগ প্রচলিত। এবার সেই ধারা ভাঙতে যাচ্ছে দলটি, যা রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে, অনেকের কাছে এটি ইতিবাচক বার্তাও।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি ‘এক পরিবার এক প্রার্থী’ নীতি গ্রহণের মধ্য দিয়ে দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার চেষ্টা করলেও, পুরোপুরি পরিবারতন্ত্রের বাইরে যেতে পারেনি। তাদের মতে, বিএনপির বিভিন্ন অঞ্চলে এমন বহু ত্যাগী ও যোগ্য নেতা আছেন, যারা বিগত দেড় দশক ধরে দলের দুঃসময়ে মাঠে ছিলেন, মামলা-হামলা মোকাবিলা করেছেন। কিন্তু সেসব এলাকায় অনেক ক্ষেত্রেই দলের শীর্ষ নেতাদের পরিবার থেকেই মনোনয়ন প্রত্যাশী নির্ধারণের প্রবণতা দেখা যাচ্ছে। ফলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে, দলের প্রতি নিবেদিত, ত্যাগী কর্মীরা কি কেবল নেতৃত্বের পরিবারের কারণেই বঞ্চিত হবেন?
তাদের বক্তব্য, দলের নেতৃত্ব যদি পরিবারের ভেতরেই সীমাবদ্ধ থাকে, তাহলে মাঠের ত্যাগী ও পরিশ্রমী নেতাদের জন্য পথ আরও কঠিন হয়ে পড়বে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি যদি সত্যিই পরিবারতন্ত্র ভাঙতে চায়, তাহলে পরিবার ছাড়াও দলীয় ত্যাগী নেতাকর্মীদের যোগ্যতা ও অবদানকে অগ্রাধিকার দিতে হবে।
এ প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র ভাঙা সহজ নয়। বিএনপির এই নীতি ইতিবাচক হলেও, বাস্তবায়নের সময় দেখা যাবে- কতটা তারা দলের ভেতরে গণতন্ত্র চর্চা করতে পারে। এটা শুধু প্রার্থিতা নয়, দলীয় সংস্কৃতির বিষয়ও। যদি দলের শীর্ষ নেতৃত্ব এখনও পরিবারকেন্দ্রিক থাকে, তাহলে এই নীতি বাস্তবে মাঠপর্যায়ে কোনো পরিবর্তন আনবে না। বিএনপিকে দেখাতে হবে যে তারা সত্যিই ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে প্রস্তুত।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।